“সীমাহীন অভাব ও সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই মানুষকে নির্বাচন সমস্যায় পড়তে হয়।"- ব্যাখ্যা কর।
উত্তর: সম্পদের দুষ্প্রাপ্যতার জন্য মানুষকে নির্বাচনের সমস্যায় পড়তে হয়। স্বল্প সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নির্বাচিত অভাব পূরণের ক্ষেত্রে সম্পদের বিকল্প ব্যবহার করতে হয়। এ অবস্থায় মানুষকে অভাবের তীব্রতা অনুযায়ী সম্পদের ব্যবহার বাছাই করতে হয়। এভাবে অনেক অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাবের বাছাইকে নির্বাচন বলে। তাই দেখা যায়, মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। তাই মানুষকে নির্বাচন করে বেশি গুরুত্বপূর্ণ অভাব আগে পূরণ করতে হয়।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
“সীমাহীন অভাব ও সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই মানুষকে নির্বাচন সমস্যায় পড়তে হয়।"- ব্যাখ্যা কর।
উত্তর
