উদ্দীপকের তথ্য ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখা আঁক।
উত্তর: উৎপাদন সম্ভাবনা রেখা দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে উৎপাদন সম্ভাবনা রেখা। এ রেখার মাধ্যমে কোনো দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদনের পরিমাণ জানা যায়। বিদ্যমান সম্পদ ও প্রযুক্তির সাপেক্ষ উৎপাদিত সংমিশ্রণগুলো থেকে চিত্র অঙ্কন করলেই উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। উদ্দীপকে কলম ও পেন্সিলের A, B ও C তিনটি সংমিশ্রণ দেওয়া আছে। সংমিশ্রণগুলোর সাপেক্ষে নিচে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো [চিত্র] চিত্র: উৎপাদন সম্ভাবনা রেখা চিত্রে ভূমি অক্ষে কলম এবং লম্ব অক্ষে পেন্সিলের উৎপাদন পরিমাপ করা হয়েছে। কলমের উৎপাদন ০ একক হলে পেন্সিলের উৎপাদন করা যায় ৪০ একক। এটি A বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এভাবে কলমের উৎপাদন ৩০ ও ৪০ একক হলে পেন্সিলের উৎপাদন যথাক্রমে ২০ ও ০ একক হয়। এগুলো B ও C বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত A, B ও C বিন্দুগুলো যোগ করলেই পাওয়া যায় AC উৎপাদন সম্ভাবনা রেখা।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উদ্দীপকের তথ্য ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখা আঁক।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্র: উৎপাদন সম্ভাবনা রেখা
চিত্রে ভূমি অক্ষে কলম এবং লম্ব অক্ষে পেন্সিলের উৎপাদন পরিমাপ করা হয়েছে। কলমের উৎপাদন ০ একক হলে পেন্সিলের উৎপাদন করা যায় ৪০ একক। এটি A বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এভাবে কলমের উৎপাদন ৩০ ও ৪০ একক হলে পেন্সিলের উৎপাদন যথাক্রমে ২০ ও ০ একক হয়। এগুলো B ও C বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত A, B ও C বিন্দুগুলো যোগ করলেই পাওয়া যায় AC উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
চিত্রে লক্ষ করা যায় কলম ৩০ একক ও পেন্সিলের ৩০ একক উৎপাদন সংমিশ্রণটি দিয়ে প্রাপ্ত E বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার অ-অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত। অর্থাৎ সম্পদের সীমাবদ্ধতার জন্য উৎপাদন সম্ভাবনা রেখার বহিস্থ বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। সুতরাং বলা যায়, কলমের উৎপাদন ৩০ একক অবস্থায় পেন্সিলের উৎপাদন ৩০ একক উৎপাদন করা সম্ভব নয়।