মি. রহিমের ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখাটি উদ্দীপকের ভিত্তিতে অঙ্কন করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত উৎপাদন সম্ভাবনা সূচিটি ব্যবহার করে পাশে মি. রহিমের ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশিত হয়। [চিত্র] চিত্রে ভূমি (OX) অক্ষে ধান এবং লম্ব (OY) অক্ষে পাট উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায়, প্রদত্ত সম্পদ দ্বারা প্রচলিত প্রযুক্তির অধীনে ৩০ মে. টন ধান ও ০ মে. টন পাট উৎপাদন করা যায়, চিত্রে যা a দ্বারা নির্দেশিত হয়েছে। আবার ২৫, ২০, ১০ ও ০ মে. টন ধান উৎপাদন করলে পাট যথাক্রমে ১৫, ২৫, ৩০, ৩২ মে. টন উৎপাদন করা যায় যা চিত্রে যথাক্রমে b, c, d ও e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন ধান ও পাট উৎপাদনের পরিমাণে বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক a, b, c, d ও e বিন্দুগুলো যুক্ত করে ae রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকের প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত মি. রহিমের ধান ও পাট উৎপাদন সম্ভাবনা রেখা।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
মি. রহিমের ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখাটি উদ্দীপকের ভিত্তিতে অঙ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি (OX) অক্ষে ধান এবং লম্ব (OY) অক্ষে পাট উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায়, প্রদত্ত সম্পদ দ্বারা প্রচলিত প্রযুক্তির অধীনে ৩০ মে. টন ধান ও ০ মে. টন পাট উৎপাদন করা যায়, চিত্রে যা a দ্বারা নির্দেশিত হয়েছে। আবার ২৫, ২০, ১০ ও ০ মে. টন ধান উৎপাদন করলে পাট যথাক্রমে ১৫, ২৫, ৩০, ৩২ মে. টন উৎপাদন করা যায় যা চিত্রে যথাক্রমে b, c, d ও e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন ধান ও পাট উৎপাদনের পরিমাণে বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক a, b, c, d ও e বিন্দুগুলো যুক্ত করে ae রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকের প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত মি. রহিমের ধান ও পাট উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
এখন চিত্রে একটি বিন্দু f নেওয়া হলো যার স্থানাঙ্ক হলো যথাক্রমে X = ১০ (মে. টন ধান) এবং Y = ১৫ (মে. টন পাট)। এখন উৎপাদনের এ বিন্দুটিতে মি. রহিম উৎপাদন করবে না কেন সে সম্পর্কে মতামত দেওয়া হলো। প্রদত্ত চিত্রে লক্ষ করলে দেখা যায়, f বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখা ae এর অভ্যন্তর ভাগে অবস্থিত। এ বিন্দুর অবস্থান এমন হওয়ায়, তা প্রদত্ত সম্পদের অদক্ষ ব্যবহার কিংবা অপচয় নির্দেশ করে। মি. রহিমের কাছে যে সম্পদ আছে সে তার সুষ্ঠু ব্যবহার করে নি। প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার করলে সে ১০ মে. টন ধানে ৩০ মে. টন পাট উৎপাদন করতে পারতো। অধিক পাট উৎপাদনের সম্ভাবনা থাকা সত্ত্বেও সে তা গ্রহণ করেনি। তাই এ বিন্দু মি. রহিমকে প্রদত্ত সম্পদ ব্যবহারে আরও তৎপর ও উদ্যোগী হতে বাধ্য করে এবং তার দক্ষতা বাড়াতে উদ্বুদ্ধ করে।
কাজেই বলা যায়, মি. রহিম ১০ মে. টন ধানে ১৫ মে. টন পাট উৎপাদন করবে না।