উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অংকন কর।
উত্তর: নিম্নে উৎপাদন সম্ভাবনা রেখাটি অংকন করা হলো: দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ কে নির্দেশ করতে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যবহৃত হয়। এই রেখায় নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দ্রব্যগুলোর সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করা হয়। অর্থাৎ, এর মাধ্যমে কোন দ্রব্যের কোন দ্রব্যের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ জানা যায়। প্রদত্ত সম্পদ ও প্রযুক্তির সাপেক্ষে উৎপাদনের সংমিশ্রণগুলো থেকে এ চিত্র অঙ্কন করলেই রেখাটি পাওয়া যায়। উদ্দীপকে উল্লিখিত সংমিশ্রণগুলোর সাপেক্ষে নিম্নে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অংকন করা হলো: [চিত্র] ছককাগজের চিত্রের ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে পাট উৎপাদনের পরিমাপ নির্দেশ করা হয়েছে। উদ্দীপক অনুসারে ধানের উৎপাদন ০, ৩০, ৪০ হলে পাটের উৎপাদন ৩০, ২০, ০ একক হয়। উক্ত সংমিশ্রণগুলোর বিন্দু যথাক্রমে a, b, c হিসেবে চিহ্নিত করা হলো। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে ac রেখা পাওয়া যায়, যা নির্ণেয় সম্ভাবনা রেখা।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অংকন কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
ছককাগজের চিত্রের ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে পাট উৎপাদনের পরিমাপ নির্দেশ করা হয়েছে। উদ্দীপক অনুসারে ধানের উৎপাদন ০, ৩০, ৪০ হলে পাটের উৎপাদন ৩০, ২০, ০ একক হয়। উক্ত সংমিশ্রণগুলোর বিন্দু যথাক্রমে a, b, c হিসেবে চিহ্নিত করা হলো।
প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে ac রেখা পাওয়া যায়, যা নির্ণেয় সম্ভাবনা রেখা।উত্তর
একইসাথে ধানের ৪০ একক ও পাটের ২৫ এককের সংমিশ্রণে প্রাপ্ত বিন্দু । কিন্তু এই বিন্দুটি অ-অর্জনযোগ্য অঞ্চলের মধ্যে, কেননা এটি মূল সম্ভাবনা রেখার বহিস্থ: একটি বিন্দু। আর তাই একইসাথে ধানের ৪০ একক ও পাটের ২৫ একক উৎপাদন সম্ভব নয়।
তাই উপরিউল্লিখিত বিশ্লেষণপূর্বক বলা যায়, একইসাথে ধানের ৪০ একক ও পাটের ২৫ একক উৎপাদন সম্ভব নয়।