মলির ব্যক্তিত্বকে কার্ল ইয়ং এর ব্যক্তিত্বের মতবাদের ভিত্তিতে ব্যাখ্যা কর।
উত্তর: মলির ব্যক্তিত্বকে কাল ইয়ং এর ব্যক্তিত্বের মতবাদ অনুসারে বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী বলা যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো-বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের বাইরের জগতের প্রতি রয়েছে দুর্বার আকর্ষণ। এরা অন্যের সঙ্গে মিশতে এবং প্রাণ খুলে আনন্দ প্রকাশে আগ্রহী। বাইরের জগতের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। গৃহে বন্দী থাকতে এরা নারাজ। এরা খুবই সামাজিক এবং যেকোনো পরিবেশ ও পরিস্থিতিতে এরা নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। আমরা উদ্দীপকে দেখতে পাই কলেজের পিঠা মেলার আয়োজনে মলি খুব আনন্দিত। কিভাবে স্টল সাজানো হবে, কি কি পিঠা বানানো হবে, কত মূল্য হবে, স্টলে কে কে থাকবে, কিভাবে সাজবে, স্যারদের সাথে এসব আলোচনা নিয়ে ব্যস্ত। সুতরাং এখানে মলির কার্ল ইয়ং এর মতবাদ অনুসারে বহির্মুখী ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
মলির ব্যক্তিত্বকে কার্ল ইয়ং এর ব্যক্তিত্বের মতবাদের ভিত্তিতে ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর