শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রিয়াজের ব্যক্তিত্বে পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি ভিন্ন ভিন্ন হলেও একই শ্রেণিভুক্ত— তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকে রিয়াজের ব্যক্তিত্ব পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি হলো রোশাক কালির ছাপ অভীক্ষা এবং কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা। যা ভিন্ন ভিন্ন হলেও একই শ্রেণিভুক্ত প্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভুক্ত। নিম্নে আমার মতামত উপস্থাপন করা হলো- প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির ব্যক্তিত্ব পরোক্ষভাবে মূল্যায়ন করা হয়। এ ধরনের অভীক্ষার ক্ষেত্রে ব্যক্তিকে একটি অনির্দিষ্ট, অস্পষ্ট এবং দুর্বোধ্য উদ্দীপকের সম্মুখীন করা হয়। ব্যক্তি এ সকল উদ্দীপকের বিষয়বস্তুকে নিজের মতো করে সংঘটিত করে এবং তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। এ প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ব্যক্তিত্ব নিরূপণ করা হয়। উদ্দীপকে রিয়াজের ক্ষেত্রে ১ম পর্যায়ে মনোবিজ্ঞানী রোশাক কালির ছাপ অভীক্ষা প্রয়োগ করেছিলেন। ১৯২১ সালে হারম্যান রোশাক কর্তৃক উদ্ভাবিত রোশাক কালির ছাপ অভীক্ষায় ১০টি কালির ছাপবিশিষ্ট কার্ড রয়েছে। কার্ডের কালির ছাপ প্রকৃতপক্ষে অর্থহীন। কিন্তু যেমন খুশি তেমনই প্রত্যক্ষণ করা যায়। এমন ব্যক্তিকে এক একটি করে কালির ছাপ দেখানো হয় এবং ব্যক্তি কী দেখেছে তা বলতে বলা হয়। ব্যক্তির উত্তর হুবহু লিখে রাখা হয়। পরবর্তীতে এ লিখিত প্রতিক্রিয়াসমূহকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। মনোবিজ্ঞানী, রিয়াজের এ ধরনের প্রতিক্রিয়াসমূহ বিশ্লেষণ করেও কোনো সিদ্ধান্তে আসতে না পারায় তিনি ২য় পর্যায়ে কাহিনী সংপ্রত্যেক্ষণ অভীক্ষা প্রয়োগ করেছেন। কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষায় ১৯টি অস্পষ্ট ছবি বিশিষ্ট কার্ড এবং ১টি ফাঁকা বা সাদা কার্ড থাকে। এক্ষেত্রে রিয়াজকে প্রতিটি ছবি নিয়ে গল্প লিখতে বলা হয়। সর্বশেষে সাদা কার্ডটি দেখিয়ে রিয়াজকে একটি ছবি কল্পনা করে গল্প লিখতে বলা হয়। পরবর্তীতে এসব গল্পের বিশ্লেষণ করে ব্যক্তির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ও সমস্যা চিহ্নিত করা হয়। অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, উদ্দীপকে রিয়াজের ব্যক্তিত্ব পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি ভিন্ন ভিন্ন হলেও একই শ্রেণিভুক্ত।

HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল

উদ্দীপকের রিয়াজের ব্যক্তিত্বে পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি ভিন্ন…

উদ্দীপক

জনাব জায়েদ একজন শিক্ষক। তিনি লক্ষ করলেন তার ছাত্র রিয়াজ খুবই অমনোযোগী এবং প্রায়ই ক্লাসে অনুপস্থিত থাকে। জনাব জায়েদ রিয়াজের মাকে একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বললেন । মনোবিজ্ঞানী ১ম পর্যায়ে রিয়াজকে বিভিন্ন রংয়ের কালিসংবলিত কিছু কার্ড দেখান এবং কার্ডে কি দেখছে তা লিখতে বলেন। এ পর্যায়ে মনোবিজ্ঞানী রিয়াজকে ঠিকমতো বুঝতে না পেরে ২য় পর্যায়ে ভিন্ন কতকগুলো অস্পষ্ট দ্ব্যর্থবোধক ছবি সংবলিত কার্ড দেখান এবং কি দেখছে তার ভিত্তিতে গল্প লিখতে বলেন। এবার লিখিত গল্পগুলো ব্যাখ্যা করে মনোবিজ্ঞানী রিয়াজের সমস্যা বুঝতে পারেন।

Jessore · 2017

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায় ৷

উত্তর

জার্মান মনোচিকিৎসক অর্ণাষ্ট ক্রেৎসমার মানসিক বিকারগ্রস্ত রোগীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। তিনি লক্ষ করেন, শরীরের গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের গুণাবলির সম্পর্ক রয়েছে। ব্যক্তিত্বের গুণাবলি যেমন— মেজাজ, যাকে তিনি দুই ভাগে ভাগ করেন । যথা— ১. সাইক্লোয়েড এবং ২. সিজোয়েড । আবার, ক্রেসমার সুস্থ ও স্বাভাবিক ব্যক্তিদের শারীরিক গঠনের ভিত্তিতে তিনভাগে ভাগ করেন । যথা- ১। পিকনিক, ২। এ্যাসথেনি, ৩। এ্যাথলেটিক। ক্রেৎসমার আরও একটি শ্রেণির কথা উল্লেখ করেন। যারা মিশ্র গঠনের' হয় তাদেরকে তিনি ডিসপ্লাস্টিক শ্রেণির অন্তর্ভুক্ত করেন

উত্তর

জনাব জায়েদের মধ্যে বহির্মুখী ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে। সুইজারল্যান্ডের মনোচিকিৎসক কার্ল গুস্তাভ ইয়ুং (Jung. C. G 1921) ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক মতবাদ নামে একটি মতবাদ প্রকাশ করেন। যেখানে তিনি দুই ধরনের ব্যক্তিত্বের গুণাবলির কথা উল্লেখ করেন। এগুলো হলো ব্যক্তিত্বের অন্তর্মুখী (Introvert) এবং বহির্মুখী (Extrovert) দৃষ্টিভঙ্গি। অন্তর্মুখী দৃষ্টিভঙ্গির ব্যক্তিগণ মূলত নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন । জন্য তাদের চরিত্রে স্বার্থপরতা, অসামাজিকতা, অ-উপযোজনশীলতা এবং অতিমাত্রায় আত্মসচেতনতা দেখা যায়। অপরদিকে বহির্মুখী দৃষ্টিভঙ্গির ব্যক্তিগণ পরোপকারী, অত্যন্ত মিশুক, সামাজিক, অভিযোজনশীল এবং স্বতঃস্ফূর্ত হয়ে থাকেন। উদ্দীপকের জায়েদ সাহেবের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলি পর্যালোচনা করলে দেখা যায় তিনি ছাত্র রিয়াজের কল্যাণে তার মাকে ডাকেন এবং রিয়াজকে নিয়ে একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বলেন । তিনি স্বতঃস্ফূর্তভাবেই ছাত্রের মঙ্গল কামনায় এগিয়ে আসেন। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় জনাব জায়েদ বহির্মুখী (Extrovert) ব্যক্তিত্বের অধিকারী।

উত্তর

উদ্দীপকে রিয়াজের ব্যক্তিত্ব পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি হলো রোশাক কালির ছাপ অভীক্ষা এবং কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা। যা ভিন্ন ভিন্ন হলেও একই শ্রেণিভুক্ত প্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভুক্ত। নিম্নে আমার মতামত উপস্থাপন করা হলো- প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির ব্যক্তিত্ব পরোক্ষভাবে মূল্যায়ন করা হয়। এ ধরনের অভীক্ষার ক্ষেত্রে ব্যক্তিকে একটি অনির্দিষ্ট, অস্পষ্ট এবং দুর্বোধ্য উদ্দীপকের সম্মুখীন করা হয়। ব্যক্তি এ সকল উদ্দীপকের বিষয়বস্তুকে নিজের মতো করে সংঘটিত করে এবং তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। এ প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ব্যক্তিত্ব নিরূপণ করা হয়। উদ্দীপকে রিয়াজের ক্ষেত্রে ১ম পর্যায়ে মনোবিজ্ঞানী রোশাক কালির ছাপ অভীক্ষা প্রয়োগ করেছিলেন। ১৯২১ সালে হারম্যান রোশাক কর্তৃক উদ্ভাবিত রোশাক কালির ছাপ অভীক্ষায় ১০টি কালির ছাপবিশিষ্ট কার্ড রয়েছে। কার্ডের কালির ছাপ প্রকৃতপক্ষে অর্থহীন। কিন্তু যেমন খুশি তেমনই প্রত্যক্ষণ করা যায়। এমন ব্যক্তিকে এক একটি করে কালির ছাপ দেখানো হয় এবং ব্যক্তি কী দেখেছে তা বলতে বলা হয়। ব্যক্তির উত্তর হুবহু লিখে রাখা হয়। পরবর্তীতে এ লিখিত প্রতিক্রিয়াসমূহকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। মনোবিজ্ঞানী, রিয়াজের এ ধরনের প্রতিক্রিয়াসমূহ বিশ্লেষণ করেও কোনো সিদ্ধান্তে আসতে না পারায় তিনি ২য় পর্যায়ে কাহিনী সংপ্রত্যেক্ষণ অভীক্ষা প্রয়োগ করেছেন। কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষায় ১৯টি অস্পষ্ট ছবি বিশিষ্ট কার্ড এবং ১টি ফাঁকা বা সাদা কার্ড থাকে। এক্ষেত্রে রিয়াজকে প্রতিটি ছবি নিয়ে গল্প লিখতে বলা হয়। সর্বশেষে সাদা কার্ডটি দেখিয়ে রিয়াজকে একটি ছবি কল্পনা করে গল্প লিখতে বলা হয়। পরবর্তীতে এসব গল্পের বিশ্লেষণ করে ব্যক্তির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ও সমস্যা চিহ্নিত করা হয়। অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, উদ্দীপকে রিয়াজের ব্যক্তিত্ব পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি ভিন্ন ভিন্ন হলেও একই শ্রেণিভুক্ত।
HSCPsychology 2nd PaperChapter 2 : ব্যক্তিত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব জায়েদ একজন শিক্ষক। তিনি লক্ষ করলেন তার ছাত্র রিয়াজ খুবই অমনোযোগী এবং প্রায়ই ক্লাসে অনুপস্থিত থাকে। জনাব জায়েদ রিয়াজের মাকে একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বললেন । মনোবিজ্ঞানী ১ম পর্যায়ে রিয়াজকে বিভিন্ন রংয়ের কালিসংবলিত কিছু কার্ড দেখান এবং কার্ডে কি দেখছে তা লিখতে বলেন। এ পর্যায়ে মনোবিজ্ঞানী রিয়াজকে ঠিকমতো বুঝতে না পেরে ২য় পর্যায়ে ভিন্ন কতকগুলো অস্পষ্ট দ্ব্যর্থবোধক ছবি সংবলিত কার্ড দেখান এবং কি দেখছে তার ভিত্তিতে গল্প লিখতে বলেন। এবার লিখিত গল্পগুলো ব্যাখ্যা করে মনোবিজ্ঞানী রিয়াজের সমস্যা বুঝতে পারেন।

Jessore · 2017

ক
ব্যক্তিত্ব কী?
খ
ক্রেসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?
গ
উদ্দীপকে জনাব জায়েদের ব্যক্তিত্বে যে ধরনটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের রিয়াজের ব্যক্তিত্বে পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি ভিন্ন ভিন্ন হলেও একই শ্রেণিভুক্ত— তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ক্রেসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?

ক্রেসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ব্যক্তিত্ব কী?

ব্যক্তিত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত ও সিফাতের মা মরিয়ম তার দুই সন্তানকে নিয়ে চিন্তিত। তারা দুই জন দুই প্রকৃতির। বড় ছেলে রিফাত অনেকটা আত্মকেন্দ্রিক ও রক্ষণশীল। সে নতুন পরিবেশে সহজে অন্যের সাথে মিশতে পারে না। অপরদিকে ছোট ছেলে সিফাত খুবই সক্রিয় এবং স্বাধীনচেতা। সকল কাজেই সে অংশ নিতে চায়। অন্যের প্রয়োজনে সে জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। সিফাতের অস্থিরতা, চঞ্চলতা, মেজাজী প্রকৃতির কারণে তার মা মরিয়ম প্রায়ই উদ্বিগ্ন থাকে ।

Dhaka · 2017

ক
ব্যক্তিত্বের সংলক্ষণ কী ?
খ
প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?
গ
উদ্দীপকে বর্ণিত রিফাতের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
ঘ
রিফাত ও সিফাতের আচরণগত পার্থক্যের মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?

প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যক্তিত্বের সংলক্ষণ কী ?

ব্যক্তিত্বের সংলক্ষণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ইকবাল সাহেব কলেজের শিক্ষক। তিনি শ্রেণিতে লক্ষ করলেন যে সোহান নামে একজন ছাত্র শ্রেণিতে খাপ খাওয়াতে পারছে না। ইকবাল সাহেব ছেলেটিকে মনোবিজ্ঞানীর কাছে পাঠালেন। মনোবিজ্ঞানী সোহানকে কতগুলো কার্ড দেখান এবং কার্ডে কী দেখতে পাচ্ছে তা বলতে বলেন। তিনি সোহানের উত্তরগুলো লিখে রাখেন এবং তার সমস্যা বুঝতে পারেন । দৃশ্যকল্প-২: পাভেল, রুবেল ও জুয়েল তিন ভাই। পাভেল দেখতে খাটো, গোলগাল ও মিশুক প্রকৃতির। রুবেল লম্বা, হাল্কা-পাতলা গড়নের এবং নির্জনতাপ্রিয়। অন্যদিকে জুয়েল সুঠাম দেহের অধিকারী। সে খেলাধুলা পছন্দ করে এবং দুঃসাহসিক কাজ করে আনন্দ পায় !

Jessore · 2018

ক
ব্যক্তিত্ব কী?
খ
ক্রেমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?
গ
দৃশ্যকল্প-১ এ সোহানের সমস্যা সমাধানে মনোবিজ্ঞানী কোন ধরনের অভীক্ষা প্রয়োগ করেন? ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত তিন ভাই-এর বৈশিষ্ট্য শেলডনের শারীরিক গঠন মতবাদ অনুসারে তুলনা করো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.ক্রেমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?

ক্রেমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যক্তিত্ব কী?

ব্যক্তিত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2019

ক
ব্যক্তিত্ব কী?
খ
ব্যক্তিত্বের সংলক্ষণ গুরুত্বপূর্ণ কেন?
গ
চিত্রে 'ক' চিহ্নিত অভীক্ষাটি ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে প্রদর্শিত 'গ' এবং 'ঘ' চিহ্নিত অভীক্ষাদ্বয়ের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে জনাব জায়েদের ব্যক্তিত্বে যে ধরনটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।ক্রেসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?ব্যক্তিত্ব কী?রিফাত ও সিফাতের আচরণগত পার্থক্যের মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দাও।উদ্দীপকে বর্ণিত রিফাতের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?ব্যক্তিত্বের সংলক্ষণ কী ?দৃশ্যকল্প-২ এ উল্লিখিত তিন ভাই-এর বৈশিষ্ট্য শেলডনের শারীরিক গঠন মতবাদ অনুসারে তুদৃশ্যকল্প-১ এ সোহানের সমস্যা সমাধানে মনোবিজ্ঞানী কোন ধরনের অভীক্ষা প্রয়োগ করেন?ক্রেমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?ব্যক্তিত্ব কী?উদ্দীপকে প্রদর্শিত 'গ' এবং 'ঘ' চিহ্নিত অভীক্ষাদ্বয়ের তুলনামূলক বিশ্লেষণ কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।