প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?
উত্তর: ব্যক্তিত্বের মূল্যায়নের একটি পদ্ধতি হলো প্রক্ষেপণমূলক অভীক্ষা। প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির কাছে একটি অস্পষ্ট দ্ব্যর্থবোধক ও অসংঘটিত উদ্দীপক উপস্থাপন করে তাকে এর প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়। এ প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব নিরূপণ করা হয়। প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তিত্বকে পরোক্ষভাবে পরিমাপ করা হয়। সুতরাং এতে ব্যক্তি মিথ্যা উত্তর দিতে পারে না। সব রকমের প্রক্ষেপণমূলক সাধারণ বৈশিষ্ট্য হলো ব্যক্তিকে একটি অনির্দিষ্ট, অস্পষ্ট ও অসংঘটিত উদ্দীপকের সম্মুখীন করা।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?
উত্তর
