শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ, রাখাল বণিকের ব্যক্তিত্ব নিরূপণে প্রয়োগকৃত অভীক্ষাটি ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ রাখাল বণিকের ব্যক্তিত্ব নিরূপণে প্রয়োগকৃত অভীক্ষাটি হলো কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা। নিচে কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা ব্যাখ্যা করা হলো- ১৯৩৫ সালে আমেরিকার ক্রিশ্চিয়ানা মরগান এবং এইচ. এ. মারে সর্বপ্রথম কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা প্রণয়ন করেন। এ অভীক্ষা ২০টি কার্ড নিয়ে গঠিত। এর মধ্যে ১৯ টি অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক এবং ১টি কার্ড ফাঁকা বা সাদা। পরীক্ষণপাত্রকে ১টি ছবিযুক্ত কার্ড দিয়ে সেটি অবলম্বন করে একটি গল্প রচনা করতে বলা হয়। গল্প লেখার ধারা হলো ছবিতে কী দেখা যাচ্ছে, কী ঘটছে, ছবিতে লোকগুলো কী ভাবছে, কীভাবে কাহিনীর সৃষ্টি হয়েছিল, এর পরিণতিই বা কী ইত্যাদি। পরীক্ষণপাত্র প্রত্যেকটি ছবি থেকে একটি করে গল্প লেখার পর তাকে সাদা কার্ডটি দেয়া হয়। পরীক্ষণপাত্রকে সাদা কার্ডে একটি ছবি বা চিত্র কল্পনা করে নিয়ে সে সম্পর্কে তাকে একটি গল্প লিখতে বলা হয়। উদ্দীপকে দেখা যায় রাখাল বণিকের ব্যক্তিত্বের নিরূপণের জন্য মনোবিজ্ঞানী তাকে বিভিন্ন অস্পষ্ট ছবি বিশিষ্ট কয়েকটি কার্ড দেখিয়ে প্রতিটি কার্ডের প্রেক্ষিতে পৃথক গল্প বলতে বলেন। তার ব্যক্তিত্ব মূল্যায়নের এ পদ্ধতিটি কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষাকে নির্দেশ করে।

HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ, রাখাল বণিকের ব্যক্তিত্ব নিরূপণে প্রয়োগকৃত অভীক্ষাটি …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রাখাল বণিকের ব্যক্তিত্ব নিরূপণের জন্য মনোবিজ্ঞানী তাকে বিভিন্ন অস্পষ্ট ছবিবিশিষ্ট কয়েকটি কার্ড দেখিয়ে প্রতিটি কার্ডের প্রেক্ষিতে পৃথক গল্প বলতে বললেন। রাখালের গল্পের ভিত্তিতে মনোবিজ্ঞানী তার ব্যক্তিত্ব নিরূপণ করলেন। দৃশ্যকল্প-২: তালুকদার এবং মজুমদার দুই বন্ধু ও সহকর্মী। তালুকদার অত্যন্ত মেধাবী এবং একজন গবেষক। কিন্তু তিনি অন্যদের সাথে খুব একটা মিশতে চান না। অন্যদিকে, মজুমদার অত্যন্ত মিশুক প্রকৃতির। তিনি সবসময়ই বন্ধুদের সাথে ব্যস্ত থাকতে পছন্দ করেন।

Dhaka · 2025

উত্তর

যে অভীক্ষায় ব্যক্তির কাছে একটি অস্পষ্ট, দ্ব্যর্থবোধক ও অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তার ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়, সে ধরনের অভীক্ষাগুলোকে প্রক্ষেপণমূলক অভীক্ষা বলা হয়।

উত্তর

কার্ল ইয়ং ব্যক্তিত্বকে দুই ভাগে ভাগ করেছেন- অন্তর্মুখী এবং বহির্মুখী। কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীগণ ইয়ং এর মতবাদ এর সাথে একমত নন। ব্যক্তিত্বকে তারা শুধু দুটি ভাগে ভাগ করতে রাজি নন। কারণ একই ব্যক্তির ব্যক্তিত্ব কখনো অন্তর্মুখী আবার কখনো বহির্মুখীও হতে পারে। যেমন- কেউ আত্মকেন্দ্রিক আবার সামাজিকও বটে। এ ধরনের ব্যক্তিত্বকে বলা হয় উভয়মুখী ব্যক্তিত্ব। অর্ন্তমুখিতা ও বহির্মুখিতা সম্বন্ধীয় অভীক্ষা বহু লোকের উপর প্রয়োগ করে দেখা গিয়েছে যে বেশিরভাগ লোক পরিমাপকের মাঝামাঝিতে পড়ে। তারা সম্পূর্ণভাবে অন্তর্মুখীও নয় আবার বহির্মুখীও নয়। অর্থাৎ তারা উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী। এজন্য অধিকাংশ মানুষই উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী।

উত্তর

দৃশ্যকল্প-১ এ রাখাল বণিকের ব্যক্তিত্ব নিরূপণে প্রয়োগকৃত অভীক্ষাটি হলো কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা। নিচে কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা ব্যাখ্যা করা হলো- ১৯৩৫ সালে আমেরিকার ক্রিশ্চিয়ানা মরগান এবং এইচ. এ. মারে সর্বপ্রথম কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা প্রণয়ন করেন। এ অভীক্ষা ২০টি কার্ড নিয়ে গঠিত। এর মধ্যে ১৯ টি অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক এবং ১টি কার্ড ফাঁকা বা সাদা। পরীক্ষণপাত্রকে ১টি ছবিযুক্ত কার্ড দিয়ে সেটি অবলম্বন করে একটি গল্প রচনা করতে বলা হয়। গল্প লেখার ধারা হলো ছবিতে কী দেখা যাচ্ছে, কী ঘটছে, ছবিতে লোকগুলো কী ভাবছে, কীভাবে কাহিনীর সৃষ্টি হয়েছিল, এর পরিণতিই বা কী ইত্যাদি। পরীক্ষণপাত্র প্রত্যেকটি ছবি থেকে একটি করে গল্প লেখার পর তাকে সাদা কার্ডটি দেয়া হয়। পরীক্ষণপাত্রকে সাদা কার্ডে একটি ছবি বা চিত্র কল্পনা করে নিয়ে সে সম্পর্কে তাকে একটি গল্প লিখতে বলা হয়। উদ্দীপকে দেখা যায় রাখাল বণিকের ব্যক্তিত্বের নিরূপণের জন্য মনোবিজ্ঞানী তাকে বিভিন্ন অস্পষ্ট ছবি বিশিষ্ট কয়েকটি কার্ড দেখিয়ে প্রতিটি কার্ডের প্রেক্ষিতে পৃথক গল্প বলতে বলেন। তার ব্যক্তিত্ব মূল্যায়নের এ পদ্ধতিটি কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষাকে নির্দেশ করে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বর্ণিত তালুকদার অন্তর্মুখী ব্যক্তিত্ব এবং মজুমদার বহিঃমুখী ব্যক্তিত্বের অধিকারী। নিচে অন্তর্মুখী ব্যক্তিত্ব ও বহির্মুখী ব্যক্তিত্বের তুলনা করা হলো- অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। বাইরের জগতের প্রতি এদের আকর্ষণ খুবই কম। এ জাতীয় লোকের বৈশিষ্ট্য হলো এরা খুব আত্মকেন্দ্রিক, বাহ্য বস্তুর প্রতি উদাসীন, আত্মসচেতন এবং স্বার্থপর। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা অত্যন্ত চিন্তাশীল, আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়। অন্যদিকে, বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের বাইরের জগতের প্রতি রয়েছে দুর্বার আকর্ষণ। এরা অন্যের সঙ্গে মিশতে এবং প্রাণ খুলে আনন্দ প্রকাশে আগ্রহী। বাইরের জগতের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। গৃহে বন্দী থাকতে এরা নারাজ। এরা খুবই সামাজিক এবং যেকোনো সামাজিক পরিবেশ এবং পরিস্থিতিতে এরা নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। উদ্দীপকে দেখা যায়, তালুকদার অত্যন্ত মেধাবী এবং একজন গবেষক। তিনি অন্যদের সাথে খুব একটা মিশতে চান না। অর্থাৎ তালুকদার সাহেব অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী। অন্যদিকে, মজুমদার অত্যন্ত মিশুক প্রকৃতির। তিনি সবসময়ই বন্ধুদের সাথে ব্যস্ত থাকতে পছন্দ করেন। সুতরাং মজুমদার সাহেব একজন বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি।
HSCPsychology 2nd PaperChapter 2 : ব্যক্তিত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব জায়েদ একজন শিক্ষক। তিনি লক্ষ করলেন তার ছাত্র রিয়াজ খুবই অমনোযোগী এবং প্রায়ই ক্লাসে অনুপস্থিত থাকে। জনাব জায়েদ রিয়াজের মাকে একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বললেন । মনোবিজ্ঞানী ১ম পর্যায়ে রিয়াজকে বিভিন্ন রংয়ের কালিসংবলিত কিছু কার্ড দেখান এবং কার্ডে কি দেখছে তা লিখতে বলেন। এ পর্যায়ে মনোবিজ্ঞানী রিয়াজকে ঠিকমতো বুঝতে না পেরে ২য় পর্যায়ে ভিন্ন কতকগুলো অস্পষ্ট দ্ব্যর্থবোধক ছবি সংবলিত কার্ড দেখান এবং কি দেখছে তার ভিত্তিতে গল্প লিখতে বলেন। এবার লিখিত গল্পগুলো ব্যাখ্যা করে মনোবিজ্ঞানী রিয়াজের সমস্যা বুঝতে পারেন।

Jessore · 2017

ক
ব্যক্তিত্ব কী?
খ
ক্রেসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?
গ
উদ্দীপকে জনাব জায়েদের ব্যক্তিত্বে যে ধরনটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের রিয়াজের ব্যক্তিত্বে পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি ভিন্ন ভিন্ন হলেও একই শ্রেণিভুক্ত— তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ক্রেসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?

ক্রেসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যক্তিত্ব কী?

ব্যক্তিত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত ও সিফাতের মা মরিয়ম তার দুই সন্তানকে নিয়ে চিন্তিত। তারা দুই জন দুই প্রকৃতির। বড় ছেলে রিফাত অনেকটা আত্মকেন্দ্রিক ও রক্ষণশীল। সে নতুন পরিবেশে সহজে অন্যের সাথে মিশতে পারে না। অপরদিকে ছোট ছেলে সিফাত খুবই সক্রিয় এবং স্বাধীনচেতা। সকল কাজেই সে অংশ নিতে চায়। অন্যের প্রয়োজনে সে জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। সিফাতের অস্থিরতা, চঞ্চলতা, মেজাজী প্রকৃতির কারণে তার মা মরিয়ম প্রায়ই উদ্বিগ্ন থাকে ।

Dhaka · 2017

ক
ব্যক্তিত্বের সংলক্ষণ কী ?
খ
প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?
গ
উদ্দীপকে বর্ণিত রিফাতের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
ঘ
রিফাত ও সিফাতের আচরণগত পার্থক্যের মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?

প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যক্তিত্বের সংলক্ষণ কী ?

ব্যক্তিত্বের সংলক্ষণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ইকবাল সাহেব কলেজের শিক্ষক। তিনি শ্রেণিতে লক্ষ করলেন যে সোহান নামে একজন ছাত্র শ্রেণিতে খাপ খাওয়াতে পারছে না। ইকবাল সাহেব ছেলেটিকে মনোবিজ্ঞানীর কাছে পাঠালেন। মনোবিজ্ঞানী সোহানকে কতগুলো কার্ড দেখান এবং কার্ডে কী দেখতে পাচ্ছে তা বলতে বলেন। তিনি সোহানের উত্তরগুলো লিখে রাখেন এবং তার সমস্যা বুঝতে পারেন । দৃশ্যকল্প-২: পাভেল, রুবেল ও জুয়েল তিন ভাই। পাভেল দেখতে খাটো, গোলগাল ও মিশুক প্রকৃতির। রুবেল লম্বা, হাল্কা-পাতলা গড়নের এবং নির্জনতাপ্রিয়। অন্যদিকে জুয়েল সুঠাম দেহের অধিকারী। সে খেলাধুলা পছন্দ করে এবং দুঃসাহসিক কাজ করে আনন্দ পায় !

Jessore · 2018

ক
ব্যক্তিত্ব কী?
খ
ক্রেমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?
গ
দৃশ্যকল্প-১ এ সোহানের সমস্যা সমাধানে মনোবিজ্ঞানী কোন ধরনের অভীক্ষা প্রয়োগ করেন? ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত তিন ভাই-এর বৈশিষ্ট্য শেলডনের শারীরিক গঠন মতবাদ অনুসারে তুলনা করো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ক্রেমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?

ক্রেমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিত্ব কী?

ব্যক্তিত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের রিয়াজের ব্যক্তিত্বে পরিমাপে ব্যবহৃত কার্যক্রম দুটি ভিন্ন ভিন্ন হলেও এউদ্দীপকে জনাব জায়েদের ব্যক্তিত্বে যে ধরনটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।ক্রেসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?ব্যক্তিত্ব কী?রিফাত ও সিফাতের আচরণগত পার্থক্যের মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দাও।উদ্দীপকে বর্ণিত রিফাতের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?ব্যক্তিত্বের সংলক্ষণ কী ?দৃশ্যকল্প-২ এ উল্লিখিত তিন ভাই-এর বৈশিষ্ট্য শেলডনের শারীরিক গঠন মতবাদ অনুসারে তুদৃশ্যকল্প-১ এ সোহানের সমস্যা সমাধানে মনোবিজ্ঞানী কোন ধরনের অভীক্ষা প্রয়োগ করেন?ক্রেমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?ব্যক্তিত্ব কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।