দৃশ্যকল্প-১ এ রায়হান সাহেবের ব্যক্তিত্ব পরিমাপে মনোবিজ্ঞানী কোন অভীক্ষা ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ রায়হান সাহেবের ব্যক্তিত্ব পরিমাপে মনোবিজ্ঞানী রোশাক কালির ছাপ অভীক্ষা প্রয়োগ করেন। নিম্নে রোশাক কালির ছাপ অভীক্ষার ব্যাখ্যা প্রদান করা হলো- প্রক্ষেপণমূলক অভীক্ষাসমূহের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত অভীক্ষা হচ্ছে রোশাক অভীক্ষা। ১০টি কালির ছাপ বিশিষ্ট কার্ড নিয়ে এ অভীক্ষা গঠিত। ১০টি, কালির ছাপের মধ্যে ৫টি কালো ও ধূসর বর্ণের, ২টি কালো ও লাল বর্ণের এবং বাকি ৩টি অন্যান্য বর্ণের। কার্ডগুলোর কালির ছাপ প্রকৃতপক্ষে অর্থহীন, কিন্তু এমন প্রকৃতির যে সেগুলো যেমন খুশি তেমন করে প্রত্যক্ষণ করা যায়। পরীক্ষণপাত্রে এক একটি করে কার্ড দেওয়া হয় এবং কার্ডে সে কী দেখছে তা বলতে বলা হয়। কার্ডগুলো দেখার সময় পরীক্ষণপাত্র যতক্ষণ খুশি এবং যেভাবে খুশি দেখতে পারে। প্রতিটি কার্ড দেখা শেষ হলে পরীক্ষণ পাত্রের উত্তর হুবহু লিখে রাখা হয়। উদ্দীপকে যেমন সোহানকে মনোবিজ্ঞানী কার্ড দেখান এবং কার্ডে সে কী দেখতে পাচ্ছে তা তিনি লিখে রেখে সোহানের সমস্যা বুঝতে চেষ্টা করেন। এভাবে মনোবিজ্ঞানী কার্ডগুলো রায়হান সাহেবের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। মনোবিজ্ঞানী রায়হান সাহেবের উত্তরগুলো তিনটি বৈশিষ্ট্যের ভিত্তিতে মূল্যায়ন করেন। এ জন্য বলা হয়, দৃশ্যকল্প-১ ও রায়হান সাহেবের ব্যক্তিত্ব পরিমাপে মনোবিজ্ঞানী রোশক কালির ছাপ অভীক্ষা প্রয়োগ করেন।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ রায়হান সাহেবের ব্যক্তিত্ব পরিমাপে মনোবিজ্ঞানী কোন অভী…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর