শেলডনের মতবাদ অনুসারে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত চিত্রটির তিন ধরণের ব্যক্তিত্বের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: শেলডনের শারীরিক গঠন মতবাদ অনুসারে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত চিত্রটির তিন ধরণের ব্যক্তিত্বের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- উইলিয়াম শেলডন দেহের গঠনকে তিনটি প্রধান বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করেন। যথা- এন্ডোেমরফিক, এক্টোমরফিক ও মেসোমরফিক। দৈহিক গড়নের ভিত্তিতে এরা লম্বা-খাটো, মেদহীন-মেদবহুল, পেশিবহুল কিংবা স্বাভাবিক গড়নের হয়ে থাকে। দৃশ্যকল্প-২ এর চিত্রটিতে এ শ্রেণিবিভাগকেই নির্দেশ করা হয়েছে। এন্ডোেমরফিক ব্যক্তিরা তুলনামূলক বড় ও স্ফীত পেট, গোলগাল, মোটা এবং মেদবহুল দেহের অধিকারী হয়ে থাকে। এরা মিশুক, আরামপ্রিয়, বন্ধুভাবাপন্ন, পরনির্ভরশীল এবং ভোজনপ্রিয়। এক্টোমরফিক ব্যক্তিরা লম্বা, হালকা-পাতলা ও ক্ষীণকায় দেহের অধিকারী হয়ে থাকে। এই শ্রেণির ব্যক্তিরা অন্তর্মুখী ও আত্মকেন্দ্রিক প্রকৃতির হয়ে থাকে এবং এরা নির্জনতা পছন্দ করে। মেসোেমরফিক ব্যক্তিরা সুগঠিত পেশিবহুল, চওড়া কাঁধ ও সুঠাম দৈহিক গঠনের অধিকারী হয়ে থাকে। এই শ্রেণির ব্যক্তিরা খেলোয়াড়সুলভ মনোভাব, দুঃসাহসিক কর্মকাণ্ড ও শারীরিক তেজোদীপ্ততায় অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
শেলডনের মতবাদ অনুসারে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত চিত্রটির তিন ধরণের ব্য…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর