দৃশ্যকল্প-২ এ ব্যক্তিত্ব পরিমাপে B ও C এর গুরুত্ব আলোচনা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ব্যক্তিত্ব পরিমাপে B ও C স্থানে হবে যথাক্রমে অপ্রেক্ষপণমূলক অভীক্ষার ব্যক্তিত্ব প্রশ্নমালা এবং পরিস্থিতিমূলক অভীক্ষা। এ দুটিই ব্যক্তিত্ব পরিমাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যা নিচে তুলে ধরা হলো- ব্যক্তিত্ব প্রশ্নমালা : ব্যক্তিত্ব মূল্যায়নের একটি শক্তিশালী মাধ্যম হলো ব্যক্তিত্ব প্রশ্নমালা। বর্তমানে ব্যক্তিত্ব প্রশ্নমালা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। ব্যক্তিত্বের মূল্যায়নে পর্যবেক্ষণ পদ্ধতির সঙ্গে প্রশ্ন তালিকার পার্থক্য হলো এই যে, প্রশ্ন তালিকায় শুধু ব্যক্তিত্বের বাহ্যিক গুণাবলির মূল্যায়ন করা হয় না, ব্যক্তিত্বের অভ্যন্তরীণ গুণাবলিসমূহেরও মূল্যায়ন করা হয়। যেমন— একটি প্রশ্ন তালিকায় এমন কতকগুলো প্রশ্ন থাকে যাতে ব্যক্তির নিজের প্রতি নিজের অনুভূতি, আত্মবিশ্বাস, উদ্বেগ ইত্যাদির পরিমাপ করা যেতে পারে। এজন্যে মনোবিজ্ঞানীরা এসব প্রশ্ন তালিকাকে অন্যান্য পদ্ধতির চেয়ে বেশি মূল্যবান বলে মনে করেন। পরিস্থিতিমূলক অভীক্ষা : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সমর কৌশল সংক্রান্ত কাজে উপযুক্ত লোক নির্বাচন করার জন্য এ ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছিল। এ অভীক্ষাকে বলা হয় 'পরিস্থিতিমূলক অভীক্ষা' বা ও.এস.এস. (OSS)। এর মাধ্যমে নিযুক্ত ব্যক্তিরা গোয়েন্দা হিসেবে কাজ করতো। অথবা শত্রু সৈন্যদের মধ্যে অন্তর্ঘাতমূলক কাজ করতো। সুতরাং পরিস্থিতিমূলক অভীক্ষার উদ্দেশ্য ছিল ঐসব কাজে বিভিন্ন প্রার্থী কতটুকু সাফল্য লাভ করবে সে সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ব্যক্তিত্ব পরিমাপে B ও C এর গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর