দৃশ্যকল্প-১ এ 'ক' চিহ্নিত অভীক্ষাটি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যমান চিত্রের 'ক' চিহ্নিত স্থানে প্রক্ষেপণমূলক বা প্রতিফলন অভীক্ষাকে ইঙ্গিত করা হয়েছে। আধুনিককালে ব্যক্তিত্ব পরিমাপের জন্য প্রক্ষেপণমূলক ও অপ্রক্ষেপণমূলক এ দু'ধরনের অভীক্ষা সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ধরনের প্রক্ষেপণমূলক অভীক্ষা রয়েছে যার মধ্যে রোশাক কালীর ছাপ অভীক্ষা এবং কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই বলা যায়, 'ক' চিহ্নিত স্থানে ব্যক্তিত্ব পরিমাপের প্রক্ষেপণমূলক অভীক্ষাকেই দেখানো হয়েছে। প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির কাছে একটি অস্পষ্ট, দ্ব্যর্থবোধক ও অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তাকে এর প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়। এ প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব. নিরূপণ করা হয়ে থাকে। এ অভীক্ষায় প্রথমত, ব্যক্তিকে এক অস্পষ্ট ও দুর্বোধ্য পরিস্থিতির সম্মুখীন করা হয় যে, পরিস্থিতি সকলের পক্ষে সমান কিন্তু তা বিভিন্ন ধরনের একাধিক প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। দ্বিতীয়ত, এখানে ব্যক্তিকে আত্মপ্রকাশের জন্য প্রণোদিত করা হয়, যা সে নিজেও টের পায় না। এ ধরনের অভীক্ষায় ব্যক্তি তার নিজের চিন্তাধারা, মনোভাব, বুদ্ধিমত্তা, আশা-আকাঙ্ক্ষা মূল্যবোধ ইত্যাদির প্রতিফলন ঘটায়। এর সাহায্যে তার ব্যক্তিত্বের সামগ্রিক দিক পরিমাপ করা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'ক' চিহ্নিত অভীক্ষাটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: রবি, সুমন ও আসিফ তিন বন্ধু। রবি দেখতে খাট ও গোলগাল প্রকৃতির। সুমন দেখতে লম্বা ও হালকা-পাতলা গড়নের। অন্যদিকে আসিফ সুঠাম দেহের অধিকারী।উত্তর
উত্তর
উত্তর
উত্তর