দৃশ্যকল্প-১ এ B চিহ্নিত স্থানটি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ব্যক্তিত্ব পরিমাপে 'B [গণিত] বলতে কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষাকে নির্দেশ করে। কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা ২০টি কার্ড নিয়ে গঠিত। যার মধ্যে ১৯টি অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক এবং একটি কার্ড ফাঁকা বা সাদা। পরীক্ষণপাত্রকে একটি একটি করে ছবিযুক্ত কার্ড দেখিয়ে সে ছবিতে যা দেখতে পাচ্ছে তার ওপর ভিত্তি করে গল্প রচনা করতে বলা হয়। সবশেষে সাদা কার্ডটি দিয়ে, এর মধ্যে একটি ছবি কল্পনা করে তার ওপর ভিত্তি করে গল্প রচনা করতে বলা হয়। পরীক্ষণপাত্রের প্রদত্ত উত্তরগুলো বিশ্লেষণ করে পরীক্ষক পরীক্ষণপাত্রের ইচ্ছা, আশা-আকাঙ্ক্ষা, মনোভাব, প্রেষণা, আবেগ, কল্পনাশক্তি প্রভৃতি জানার চেষ্টা করে। এই অভীক্ষার একটা বড় অসুবিধা হলো গল্পগুলো মূল্যায়নের কোনো ধরাবাঁধা নিয়ম নেই এবং অভীক্ষার সাফল্যাঙ্ক প্রদান ও ব্যাখ্যায় মনোবিজ্ঞানীর বিশ্বাস প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া প্রতিক্রিয়ার ভিত্তিতে স্বাভাবিক ও অস্বাভাবিক ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করা অনেক সময় সম্ভব নাও হতে পারে। এই অভীক্ষার জন্য পরীক্ষকের প্রচুর অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তাই বলা যায়, কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষার কিছু অসুবিধা থাকলেও এই অভীক্ষার সাহায্যে ব্যক্তির আশা, আকাঙ্ক্ষা, ব্যর্থতা, দ্বন্দ্ব, কতৃত্ব প্রভৃতি সম্পর্কে জানা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ B চিহ্নিত স্থানটি ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর