দৃশ্যকল্প-২ এ A চিহ্নিত স্থানটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ A চিহ্নিত স্থানে সাক্ষাৎকার পদ্ধতি নির্দেশ করা হয়। প্রক্ষেপণমূলক অভীক্ষা ব্যতীত ব্যক্তিত্ব পরিমাপের অন্যান্য অভীক্ষাসমূহকে অপ্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে অন্যতম হলো সাক্ষাৎকার পদ্ধতি। ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য সাক্ষাৎকার পদ্ধতি বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী ও প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। এ ধরনের আলাপ-আলোচনার মাধ্যমে ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ, অনুভূতি, মনোভাব প্রভৃতি সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণকারী মোটামুটি একটি ধারণা গঠনের চেষ্টা করেন। উদাহরণসরূপ বলা যায়, একজন উপস্থাপক তার অতিথিকে একটি অনুষ্ঠানে যে সকল প্রশ্নের মাধ্যমে কথোপকথন করে, তাই সাক্ষাৎকার পদ্ধতি। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এ অপ্রেক্ষপণমূলক অভীক্ষার সাক্ষাৎকার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ A চিহ্নিত স্থানটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর