তমাল ও হিমেলের ব্যক্তিত্বের ধরন বিশ্লেষণ করো।
উত্তর: বিষয়-২ এ বর্ণিত তমাল এবং হিমেলের ব্যক্তিত্ব যথাক্রমে অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্ব। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। এ জাতীয় লোকের বৈশিষ্ট্য হলো এরা খুব আত্মকেন্দ্রিক, বাহ্য বস্তুর প্রতি উদাসীন, আত্মসচেতন এবং স্বার্থপর। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা অত্যন্ত চিন্তাশীল, আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়। এরা বাইরের জগতের কর্ম কোলাহলে অংশগ্রহণ করতে চায় না। এদের মধ্যে সামাজিকতাবোধের একান্ত অভাব দৃশ্যমান। নতুন পরিবেশে এরা সহজে খাপ খাইয়ে নিতে পারে না। এ ধরনের ব্যক্তিরা খুবই চিন্তাশীল ও সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। তমালের ব্যক্তিত্বে এসব বৈশিষ্ট্য দৃশ্যমান। অন্যদিকে, বহির্মুখী ব্যক্তিত্বের লোকদের বাইরের জগতের প্রতি রয়েছে দুর্বার আকর্ষণ। এরা অন্যের সঙ্গে মিশতে এবং প্রাণ খুলে আনন্দ প্রকাশে আগ্রহী। বাইরের জগতের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বহির্মুখী ব্যক্তিত্বের লোকেরা সুদূর নীলাকাশে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে বিচরণই এদের কাম্য। বহির্মুখী ব্যক্তিত্বের লোকেরা সামাজিক এবং যেকোনো পরিবেশে এবং পরিস্থিতিতে এরা নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। সমাজসেবা, খেলাধুলা, দেশভ্রমণ, ব্যবসায়-বাণিজ্য ইত্যাদি কাজে এরা খুবই আগ্রহী। হিমেলের ব্যক্তিত্বে এ বৈশিষ্ট্যগুলো লক্ষণীয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, তমালের ও হিমেলের ব্যক্তিত্ব পরস্পর বিপরীতমুখী ব্যক্তিত্বকে নির্দেশ করে।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
তমাল ও হিমেলের ব্যক্তিত্বের ধরন বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর