প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বুঝায়?
উত্তর: প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির কাছে একটি অস্পষ্ট, দ্ব্যর্থবোধক ও অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তাকে উদ্দীপকটির প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়। অস্পষ্ট বা অসংগঠিত বস্তু এখানে পর্দা হিসেবে কাজ করে এবং ব্যক্তি তার ব্যক্তিত্ব বিভিন্নভাবে এর ওপর প্রক্ষেপণ (প্রতিক্রিয়া) করে। সে জন্য এ অভীক্ষাকে প্রক্ষেপণমূলক অভীক্ষা বলা হয়। প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব নিরূপণ করা হয়। ব্যক্তির প্রতিক্রিয়ায় সে নিজের চিন্তাধারা, মূল্যবোধ, বিশ্বাস, বুদ্ধিমত্তা ইত্যাদির প্রতিফলন ঘটায়।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বুঝায়?
উত্তর