দৃশ্যকল্প-২ এর 'ক' অভীক্ষাটি বর্ণনা কর এবং বলো যে এটিকে কেন পর্যবেক্ষণ পদ্ধতিও বলা হয়?
উত্তর: দৃশ্যকল্প-২ এ 'ক' অভীক্ষাটি অপ্রক্ষেপণমূলক অভীক্ষার সাক্ষাৎকার পদ্ধতিতে নির্দেশ করে। প্রক্ষেপণমূলক অভীক্ষা ব্যতীত ব্যক্তিত্ব পরিমাপের অন্যান্য অভীক্ষাসমূহকে অপ্রক্ষেপণমূলক অভীক্ষার অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে অন্যতম হলো সাক্ষাৎকার পদ্ধতি। ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য সাক্ষাৎকার পদ্ধতি বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী ও প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। এ ধরনের আলাপ-আলোচনার মাধ্যমে ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ, অনুভূতি, মনোভাব প্রভৃতি সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণকারী মোটামুটি একটি ধারণা গঠনের চেষ্টা করেন। বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো বস্তু বা ঘটনা সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করাকে পর্যবেক্ষণ পদ্ধতি বলা হয়। সাক্ষাৎকার পদ্ধতিতে ব্যক্তির বাস্তব আচরণ সরাসরি প্রত্যক্ষ করে ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয় বলে এটিকে পর্যবেক্ষণ পদ্ধতি বলা হয়। এ পদ্ধতিতে একজন পরীক্ষক কোনো ব্যক্তির আচরণ, কথা বলার ভঙ্গি 'এবং সামাজিক মেলামেশা সরাসরি সামনাসামনি বসিয়ে বিশ্লেষণ করেন। ফলে এটি অনেক বেশি বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণ বাস্তবসম্মত হয়। সুতরাং বলা যায়, ব্যক্তির ব্যক্তিত্ব নিরূপনে সাক্ষাৎকার পদ্ধতি একটি কার্যকর ও ফলপ্রসূ পদ্ধতি।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর 'ক' অভীক্ষাটি বর্ণনা কর এবং বলো যে এটিকে কেন পর্যবেক…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর