উভয়মুখী ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: কার্ল ইয়ং-এর মনোবৈজ্ঞানিক মতবাদে ব্যক্তিত্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- (ক) অর্ন্তমুখী ব্যক্তিত্ব, (খ) বর্হিমুখী ব্যক্তিত্ব। আধুনিক মনোবিজ্ঞানীগণ ইয়ুংয়ের মতবাদের সাথে একমত নয়। ব্যক্তিত্বকে তারা শুধু দুটি ভাগে ভাগ করতে রাজি নয়। কারণ একই ব্যক্তির ব্যক্তিত্ব কখনো অর্ন্তমুখী আবার কখনও বর্হিমুখীও হতে পারে। যেমন- কেউ আত্মকেন্দ্রিক, আবার সামাজিকও বটে। এ ধরনের ব্যক্তিত্বকে বলা হয় উভয়মুখী ব্যক্তিত্ব। অর্ন্তমুখিতা ও বর্হিমুখিতা সম্বন্ধীয় অভীক্ষা বহু লোকের উপর প্রয়োগ করে দেখা গেছে যে, বেশিরভাগ ব্যক্তি পরিমাপকের মাঝামাঝিতে পরে। তারা সম্পূর্ণ অন্তর্মুখীও নয় আবার বর্হিমুখীও নয়। তাই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে সঠিক অনুধারণ করতে হলে, উভয়মুখী ব্যক্তিত্ব সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এজন্যেই উভয়মুখী ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
উভয়মুখী ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কেন?
উত্তর