সংলক্ষণ ব্যক্তির আচরণকে কীভাবে প্রভাবিত করে?
উত্তর: সংলক্ষণ হচ্ছে ব্যক্তিত্বের কিছু মৌলিক উপাদান যার সাহায্যে এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করা যায়। ব্যক্তিত্বের এক একটি সংলক্ষণ একজন লোকের কাজকর্ম ও শক্তি সম্ভাবনার সামগ্রিকরূপের একটি বিশেষ দিকের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এক এক মানুষের ক্ষেত্রে সংলক্ষণের এক এক রকম বিন্যাস ঘটে বলে সকলে একইরকম ব্যক্তিত্বের অধিকারী হয় না। সাধারণত সংলক্ষণগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন- প্রফুল্ল, উদার, মিশুক, লাজুক ইত্যাদি। সংলক্ষণ ব্যক্তির আচরণের ধর্ম বা বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকে বিশিষ্টতা দান করে । এভাবেই সংলক্ষণ ব্যক্তির আচরণকে প্রভাবিত করে।
HSC Psychology 2nd Paper Chapter 2 : ব্যক্তিত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 2 : ব্যক্তিত্ব · সৃজনশীল
সংলক্ষণ ব্যক্তির আচরণকে কীভাবে প্রভাবিত করে?
উত্তর