দৃশ্যকল্প-২ এ কর্মভার নিরসনে A ও B কৌশল বিশ্লেষণ কর ও মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ 'A [গণিত] ও 'B [গণিত] দ্বারা যথাক্রমে কর্মভার নিরসনের কৌশল প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন এবং সঠিক কর্মানুসূচি ও কার্যবিধিকে নির্দেশ করে। কর্মভার কর্মদক্ষতা ও উৎপাদন বৃদ্ধির অন্তরায়। কর্মভার নিরসনে একটি কার্যকর পদক্ষেপ হলো কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন। কর্মক্ষেত্রে আলো, বায়ু-চলাচল, তাপমাত্রা প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করতে হবে। কর্মক্ষেত্রে অপর্যাপ্ত ও অত্যুজ্জ্বল আলো উভয়ই দৃষ্টিগত অস্বস্তি ও ক্লান্তি ঘটায়। কলকারখানায় পর্যাপ্ত বায়ু-চলাচলের বন্দোবস্ত না থাকলে বাতাসে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে কর্মীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। কাজেই কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন হলে কর্মভার নিরসন হবে। সাধারণত মনে করা হয় যে, উৎপাদন বৃদ্ধির একটি সহজ উপায় হচ্ছে কর্মঘণ্টা বাড়ানো। কিন্তু দেখা যায়, কর্মঘণ্টা হ্রাস করলে উৎপাদন বৃদ্ধি পায়। ব্যক্তির কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতি আবশ্যকতা অনস্বীকার্য। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হচ্ছে যে, কর্মবিরতির ফলে যে সময় ব্যয় হয় তাতে উৎপাদন হ্রাস পায় না বরং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। পালাক্রমিক কাজে কর্মীর দক্ষতা ও উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পায়। বর্তমানে শিল্প কারখানায় কর্মানুসূচি বিন্যাসের সাধারণ ব্যবস্থা হচ্ছে পালাক্রমিক কাজ। পরিবেশে বলা যায়, A ও B দুটি ভিন্ন কৌশল হলেও উভয়ই কর্মভার নিরসনের উপায়। কর্মভার কর্মদক্ষতা ও উৎপাদন বৃদ্ধির অন্তরায়। তাই দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি করতে উপযুক্ত কৌশলগুলো কার্যকরী ভূমিকা রাখে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কর্মভার নিরসনে A ও B কৌশল বিশ্লেষণ কর ও মতামত দাও।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর