বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে কী হয়?
উত্তর: যে পরিস্থিতিতে একই সাথে দুইটি ঋণাত্মক লক্ষ্যবস্তুকে নির্দেশ করে- যার একটি গ্রহণ করা বাধ্যতামূলক থাকে, তাকে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলে। যখন দুইটি অপ্রীতিকর লক্ষ্যবস্তু থাকে এবং ইচ্ছার বিরুদ্ধে হলেও একটি গ্রহণ না করে উপায় থাকে না তখন যে দ্বন্দ্বের উদ্ভব ঘটে, তাকে বিকর্ষন-বিকর্ষণ দ্বন্দ্ব বলে। এ ধরনের দ্বন্দ্ব সবচেয়ে বেশি হতাশার সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, একজন মহিলার চাকরির বয়স শেষ হবার পূর্ব মুহূর্তে একটি চাকরিতে যোগদানের জন্য চিঠি পেলেন, যে চাকরিটি তিনি মোটেই পছন্দ করেন না। এ দিকে পরিবারের সবাই তার উপার্জনের দিকে তাকিয়ে আছে। এ ধরনের পরিস্থিতি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের উদ্ভব ঘটায়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে কী হয়?
উত্তর