ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ কিভাবে মানসিক চাপ সৃষ্টি করে?
উত্তর: সুস্থ পারিবারিক পরিবেশ শিশুর স্বাভাবিক বিকাশের জন্য অপরিহার্য। ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং শিশুদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়। পারিবারিক বা সামাজিক কারণে বা দাম্পত্য কলহের কারণে সন্তান কোন কোন সময় মাতা-পিতার কাছে অবাঞ্চিত মনে হয়। মাতা-পিতা কর্তৃক প্রত্যাখ্যাত শিশুদের কাছে সমস্ত সংসারটাই অত্যন্ত নিষ্ঠুর স্থান বলে মনে হয়। এরূপ মানসিক চাপমূলক অবস্থায় তাদের মধ্যে দুরকম প্রতিক্রিয়া উৎপত্তি ঘটায়, তারা চরমভাবে নিজেদেরকে খোলসের মধ্যে গুটিয়ে নেয় এবং সকল প্রকার সামাজিক সম্পর্ক ছিন্ন করে, নতুবা তারা অন্যদের প্রতি অত্যন্ত উগ্রমেজাজি ও আক্রমণাত্মক হয়ে ওঠে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ কিভাবে মানসিক চাপ সৃষ্টি করে?
উত্তর