ছবির মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছবির মধ্যে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব মানসিক চাপের উদ্ভব হয়েছে। নিচে ব্যাখ্যা করা হলো- আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে একটিমাত্র লক্ষ্যবস্তু থাকে। লক্ষ্যবস্তুটি একদিকে আকর্ষণীয় আবার অন্যদিকে অপ্রীতিকর। অর্থাৎ লক্ষ্যবস্তুটি সমপরিমাণ ধনাত্মক ও সমপরিমাণ ঋণাত্মক বৈশিষ্ট্যের। এ ধনাত্মক বা পছন্দের জন্য ব্যক্তি যেমন লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যেতে চায়, তেমনি ঋণাত্মক বা অপছন্দীয় বৈশিষ্ট্যের জন্য আবার পিছিয়েও যেতে চায়। অর্থাৎ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব একই সাথে কাছে টানে, আবার দূরেও সরিয়ে দেয়। চিত্রের সাহায্যে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব : [চিত্র] উদ্দীপকে ছবির ঢাকায় উচ্চ বেতনে বেসরকারি সংস্থায় চাকুরি করে। কিন্তু সম্প্রতি সে প্রত্যাশিত সরকারি চাকুরি পেলেও কর্মস্থল বান্দরবানে হওয়ায় যোগদান করবে কি-না তা নিয়ে সংশয়ে আছে। এমতাবস্থায় ছবির আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব মানসিক চাপের শিকার। আমাদের সমাজে এ ধরনের পরিস্থিতি অহরহ ঘটে থাকে। এ ধরনের মানসিক চাপের সমাধান বেশ জটিল।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
ছবির মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে ছবির ঢাকায় উচ্চ বেতনে বেসরকারি সংস্থায় চাকুরি করে। কিন্তু সম্প্রতি সে প্রত্যাশিত সরকারি চাকুরি পেলেও কর্মস্থল বান্দরবানে হওয়ায় যোগদান করবে কি-না তা নিয়ে সংশয়ে আছে। এমতাবস্থায় ছবির আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব মানসিক চাপের শিকার। আমাদের সমাজে এ ধরনের পরিস্থিতি অহরহ ঘটে থাকে। এ ধরনের মানসিক চাপের সমাধান বেশ জটিল।উত্তর