শেয়ারFacebookWhatsApp

রহিমের মধ্যে যে মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার উৎসসমূহ বর্ণনা কর।

উত্তর: রহিম প্রতিযোগিতামূলক বুয়েট পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে না পারায় মানসিকভাবে অস্বস্তিতে বা হতাশায় ভুগছে যার উৎস হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণ থেকেও হতাশার উদ্ভব হতে পারে। শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়। যেমন সিনেমার নায়িকা হবার খুব ইচ্ছে, কিন্তু লম্বায় খুবই খাটো, অথবা মোহাম্মদ আলীর মতো বিশ্ববিখ্যাত মুক্তিযোদ্ধা হবার তীব্র বাসনা কিন্তু হাতের কব্জিতে জোর নেই। মানসিক অক্ষমতাও হতাশার কারণ হতে পারে। যেমন ক্লাসে প্রথম হবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা, কিন্তু স্মৃতিশক্তি খুবই কম অথবা নেতা হবার দারুণ ইচ্ছে, কিন্তু সবার সাথে খোলামেলা মিশতে পারে না। উদ্দীপকের রহিম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় সে ব্যক্তিগত ব্যর্থতাকে প্রধান কারণ হিসেবে মনে করছে এখানে এটি তাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে।

HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল

রহিমের মধ্যে যে মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার উৎসসমূহ বর্ণনা কর।

উদ্দীপক

মেধাবী ছাত্র রহিম দুর্ভাগ্যবশত বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। তার বড় ভাই মিজান একজন বেসরকারি চাকুরিজীবী। তাকে অফিসে প্রচুর কাজ করতে হয়। ফলে সে প্রায়ই মাথা ব্যথা, ক্লান্তি, অমনোযোগ ও ধৈর্য্যহীনতায় ভোগে।

উত্তর

প্রেষিত আচরণ বাধাপ্রাপ্ত হলে অর্থাৎ প্রাণী লক্ষ্যে পৌঁছাতে না পারলে তার মধ্যে যে অবস্থার সৃষ্টি হয় তাকে হতাশা বলে।

উত্তর

অবদমনকে আত্মরক্ষামূলক কৌশল হিসেবে বর্ণনা করা হয় কারণ- তীব্র মানসিক চাপের ফলে আমাদের মনের ইচ্ছাগুলো বা অসামাজিক ও নীতিবিরোধী কাজগুলো আমাদের নিজেদের কাছেই গ্রহণযোগ্য হয় না বা তৃপ্তি সাধন করা সম্ভব হয় না। এ ধরনের অগ্রহণযোগ্য কামনা বাসনাকে ব্যক্তি স্বভাবতই জোরপূর্বক ভুলে থাকে বা অচেতন মনে দাবিয়ে রাখে। এ জোরপূর্বক ভুলে থাকা বা দাবিয়ে রাখার কাজটিকে অবদমন বলে। প্রকৃতির দিক দিয়ে অবদমন হলো সঙ্গতিবিধানের চরমতম এবং নিকৃষ্টতম কৌশল। আর এভাবেই ব্যক্তি আত্মরক্ষা করে থাকে।

উত্তর

রহিম প্রতিযোগিতামূলক বুয়েট পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে না পারায় মানসিকভাবে অস্বস্তিতে বা হতাশায় ভুগছে যার উৎস হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণ থেকেও হতাশার উদ্ভব হতে পারে। শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়। যেমন সিনেমার নায়িকা হবার খুব ইচ্ছে, কিন্তু লম্বায় খুবই খাটো, অথবা মোহাম্মদ আলীর মতো বিশ্ববিখ্যাত মুক্তিযোদ্ধা হবার তীব্র বাসনা কিন্তু হাতের কব্জিতে জোর নেই। মানসিক অক্ষমতাও হতাশার কারণ হতে পারে। যেমন ক্লাসে প্রথম হবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা, কিন্তু স্মৃতিশক্তি খুবই কম অথবা নেতা হবার দারুণ ইচ্ছে, কিন্তু সবার সাথে খোলামেলা মিশতে পারে না। উদ্দীপকের রহিম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় সে ব্যক্তিগত ব্যর্থতাকে প্রধান কারণ হিসেবে মনে করছে এখানে এটি তাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে।

উত্তর

উদ্দীপকের বেসরকারি চাকরিজীবী মিজানকে অফিসে প্রচুর কাজ করতে হয়। অর্থাৎ এখানে কর্মভার বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। ফলে সে প্রায়ই মাথা ব্যথা, ক্লান্তি, অমনোযোগ ও ধৈর্য হীনতায় ভোগে। তার সমস্যা সমাধানের কৌশলগুলো নিচে তুলে ধরা হলো- ১. কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন: কর্মক্ষেত্রে আলো, বায়ু-চলাচল, তাপমাত্রা প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করতে হবে। কর্মক্ষেত্রে অপর্যাপ্ত ও অত্যুজ্জ্বল আলো উভয়ই দৃষ্টিগত অস্বস্তি ও ক্লান্তি ঘটায়। কলকারখানায় পর্যাপ্ত বায়ু-চলাচলের সুবন্দোবস্ত না থাকলে বাতাসে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে কর্মীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। কাজেই কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন হলে কর্মভার নিরসন হবে। ২. সঠিক কর্মানুসূচি ও কার্য-বিরতির ব্যবস্থা করা (ক) কর্মঘণ্টা: সাধারণত মনে করা হয় যে, উৎপাদন বৃদ্ধির একটি সহজ উপায় হচ্ছে কর্মঘণ্টা বাড়ানো। কিন্তু দেখা যায় যে, কর্মঘণ্টা হ্রাস করলে উৎপাদন বৃদ্ধি পায়। (খ) কর্ম-বিরতি: ব্যক্তির কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্ম বিরতির আবশ্যকতা অনস্বীকার্য। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে, কর্ম বিরতির ফলে যে সময় ব্যয় হয়, তাতে উৎপাদন হ্রাস পায় না বরং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। (গ) পালাক্রমিক কাজ: বর্তমানে শিল্পকারখানায় কর্মানুসূচি বিন্যাসের একটি সাধারণ ব্যবস্থা হচ্ছে পালাক্রমিক কাজ। একজন কর্মীর কর্মানুসূচি সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক ভিত্তিতে বিভিন্ন পালায় (যেমন- সকাল, বিকাল বা রাত) আবর্তিত হয়। পালাক্রমিক কাজে কর্মীর দক্ষতা ও উৎপাদন অনেকাংশ বৃদ্ধি পাই। ৩. কর্ম পুনর্বিন্যাস: শিল্প ক্ষেত্রে কর্ম পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। কর্ম পুনর্বিন্যাস বলতে বোঝায় কোনো কর্মকে এমনভাবে পুনঃপরিকল্পনা করা, যার ফলে কর্মীর দক্ষতা, উৎপাদন ও কর্ম সন্তুষ্টি বৃদ্ধি পায়। পুনর্বিন্যাসের মাধ্যমে কর্মে একঘেয়েমি, বীতস্পৃহা ও অসন্তুষ্টি হ্রাস এবং প্রেষণা ও আগ্রহ বৃদ্ধির ব্যবস্থা করা হয়।
HSCPsychology 2nd PaperChapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছেলেবেলা থেকে মিজানের স্বপ্ন সে প্রকৌশলী হবে। কিন্তু যথেষ্ট প্রস্তুতি থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষায় সে কৃতকার্য হতে পারে না। এ অবস্থায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার এ মানসিক অবস্থা বুঝতে পেরে তার বড় ভাই গঠনমূলক প্রতিক্রিয়া করার কথা বলে। এতে সে- অনুপ্রাণিত হয়ে তার ব্যর্থতার কারণ মূল্যায়ন করে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে সে পুনরায় পরীক্ষা দেয় এবং সফলতা অর্জন করে।

Jessore · 2017

ক
মানসিক চাপ কী?
খ
বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?
গ
মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?
ঘ
মিজান কিভাবে তার স্বাভাবিক জীবনে ফিরে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?

বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানসিক চাপ কী?

মানসিক চাপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জের একটি পাটকলের কর্মচারী। প্রতি বছর তারা পাটকল থেকে পিকনিকে যায়। এ বছর তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল ৭ টার দিকে গাড়িটি নষ্ট হয়ে যায়। ড্রাইভার বলেন গাড়ি মেরামত করতে ৮/১০ ঘণ্টা সময় প্রয়োজন। এ পরিস্থিতিতে সবাই অতিরিক্ত টাকা দিয়ে অন্য একটি গাড়ি ভাড়া করে গন্তব্যে যাওয়ার কথা ভাবতে থাকেন ।

Dhaka · 2017

ক
মানসিক চাপ কী ?
খ
মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?
গ
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি কোন ধরনের সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা কর ।
ঘ
উদ্দীপকে জাহাঙ্গীর হোসেনের যে ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?

মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানসিক চাপ কী ?

মানসিক চাপ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনমজুর করিম শেখের মেধাবী ছেলে সিফাত এবার মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দুটোতেই কৃতকার্য হয়। সে ভীষণ চিন্তিত কোনটাতে ভর্তি হবে। মেডিকেল না বুয়েটে। ছেলের সাফল্যে বাবা খুশি হলেও ভীষণ অস্থির ও চিন্তিত সিফাতের ভর্তি ও পড়াশোনার খরচ চালানো নিয়ে। অবশেষে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার একমাত্র সম্বল দুধের গাভী বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। আর নিজেকে এই বলে সান্ত্বনা দেয় পড়াশোনা শেষ করে ছেলে সংসারের হাল ধরবে।

Jessore · 2018

ক
হতাশার সংজ্ঞা দাও ।
খ
কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?
গ
উদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
করিম শেখ মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেন তা কতখানি যৌক্তিক? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?

কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হতাশার সংজ্ঞা দাও ।

হতাশার সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মিজান কিভাবে তার স্বাভাবিক জীবনে ফিরে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?মানসিক চাপ কী?উদ্দীপকে জাহাঙ্গীর হোসেনের যে ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও।উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি কোন ধরনের সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা কর ।মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?মানসিক চাপ কী ?করিম শেখ মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেন তা কতখানি যৌক্তিক? মতামতউদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?হতাশার সংজ্ঞা দাও ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।