কর্মভার নিরসনের '?' চিহ্নিত পদক্ষেপটি বর্ণনা করো।
উত্তর: কর্মভার নিরসনের '?' চিহ্নিত পদক্ষেপটি হলো সঠিক কর্মানুসূচি ও কার্য বিরতির ব্যবস্থা করা। কর্মভার হলো কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পাওয়া, শ্রান্তি ও বিরতিবোধ বৃদ্ধি পাওয়া এবং দীর্ঘক্ষণ কাজ করার ফলে সৃষ্ট মানসিক অবস্থা। কর্মভার কর্মক্ষমতা ও উৎপাদন বৃদ্ধির অন্তরায়। তাই দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি করতে হলে কর্মভার নিরসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায়। এ কৌশল গুলো হলো- ১. কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন, ২. সঠিক কর্মানুসূচি ও কার্যবিরতির ব্যবস্থা করা এবং ৩. কর্ম পুনর্বিন্যাস। উদ্দীপকে? চিহ্নিত পদক্ষেপটি কর্মানুসূচি ও কার্যবিরতিকে নির্দেশ করে। সাধারণত মনে করা হয় যে, উৎপাদন বৃদ্ধির সহজ উপায় হচ্ছে কর্মঘন্টা বাড়ানো। কিন্তু দেখা যায়, কর্মঘন্টা হ্রাস করলে উৎপাদন বৃদ্ধি পায়। ব্যক্তির কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতির আবশ্যকতা অনস্বীকার্য। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হচ্ছে যে, কর্মবিরতির ফলে যে সময় ব্যয় হয় তাতে উৎপাদন হ্রাস পায় না বরং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। পালাক্রমিক কাজে কর্মীর দক্ষতা ও উৎপাদন অনেকংশে বৃদ্ধি পায়। অর্থ্যাৎ, কর্মঘন্টা কমানো এবং কর্মবিরতির ফলে কর্মভার হ্রাস পায়। পরিশেষে বলা যায়, কর্মভার নিরসনে সঠিক কর্মানুসূচি ও কার্যবিরতির মাধ্যমে শিল্প কারখানা তথা প্রতিষ্ঠানের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
কর্মভার নিরসনের '?' চিহ্নিত পদক্ষেপটি বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর