শেয়ারFacebookWhatsApp

উপরোক্ত দৃশ্যকল্পের আলোকে কী ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব বলে তুমি মনে করো?

উত্তর: উপরোক্ত দৃশ্যকল্পের আলোকে কর্মভার নিরসনে আমি নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন মনে করি। ১. কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন: কর্মক্ষেত্রে আলো, বায়ু- চলাচল, তাপমাত্রা প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করতে হবে। অপর্যাপ্ত আলো দৃষ্টিগত অস্বস্তি ও ক্লান্তি ঘটায়। বায়ু চলাচল বাধাগ্রস্ত হলে অক্সিজেন হ্রাস পায়। ফলে কর্মীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন হলে কর্মভার নিরসন হবে। ২. সঠিক কর্মানুসূচি ও কার্যবিরতির ব্যবস্থা করা: সাধারণত মনে করা হয়, উৎপাদন বাড়াতে কর্মঘণ্টা বাড়াতে হয়। কিন্তু দেখা যায়, কর্মঘণ্টা হ্রাস করলে উৎপাদন বাড়ে। এছাড়া কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতির প্রয়োজন। কর্মঘণ্টা কমানো এবং কর্মবিরতির পাশাপাশি পরিকল্পিত পালাক্রমিক কাজের মাধ্যমে কর্মভার নিরসন করা সম্ভব। ৩. কর্ম পুনর্বিন্যাস: শিল্পক্ষেত্রে কর্ম পুনর্বিন্যাস প্রয়োজন রয়েছে। কর্মকে এমনভাবে পুনঃপরিকল্পনা করতে হবে যার ফলে কর্মীর দক্ষতা, উৎপাদন ও কর্মসন্তুষ্টি বৃদ্ধি পায়। পুনর্বিন্যাসের মাধ্যমে কর্মে একঘেয়েমি বীতস্পৃহা ও অসন্তুষ্টি হ্রাস এবং প্রেষণা ও আগ্রহ বৃদ্ধির ব্যবস্থা করা হয়। পরিশেষে বলা যায়, এসকল ব্যবস্থা গ্রহণ করার ফলে রোজিনা ও শিহাব তাদের কর্মভার নিরসনে পদক্ষেপ গ্রহণ করতে পারবে।

HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল

উপরোক্ত দৃশ্যকল্পের আলোকে কী ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতির উন্নতি …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রোজিনা একটি গার্মেন্টস কারখানার পোশাক শ্রমিক হিসাবে কর্মরত। সারাদিন মেশিন চালানো ও সেলাইকাজ করার পরেও সংসারের অতিরিক্ত চাপ সামলাতে তাকে ওভারটাইম করতে হয়। একই কাজ করতে করতে সে মানসিক ভাবে ক্লান্ত ও একঘেয়ে অনুভব করে। প্রায়ই তার মাথা ভারী লাগে, শরীর ব্যথা থাকে, পিপাসা লাগে, কাজে অসস্তি লাগে। অন্যরাও তার এ বিষয়গুলো লক্ষ করে। দৃশ্যকল্প-২: শিহাব পরিশ্রমী ও উদ্যমী ক্রিকেটার। জাতীয় দলের অলরাউন্ডার হিসাবে তার খ্যাতি রয়েছে। আবার ভাল ছাত্র বিধায় ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনায়ও তাকে প্রচুর সময় দিতে হয়। ঘনঘন পরীক্ষা আবার নিয়মিত অনুশীলন আর বিভিন্ন টুনামেন্ট অংশগ্রহণে তাকে আনন্দের চেয়ে বেশি অবসাদগ্রন্থ রাখছে। সে বুঝতে পারছে কোন একটা কাজে পূর্নাঙ্গ সময় ও মনোযোগের অভাব তার দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলছে।

উত্তর

জৈবিক বা মানসিক, বাহ্যিক বা অভ্যন্তরীণ, অনিষ্টকর বা বঞ্চনাকর যেকোনো উদ্দীপকের কারণে সংগতি বিধান সম্পর্কিত অসুবিধাকেই মানসিক চাপ বলা হয়।

উত্তর

ব্যক্তির কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতির প্রয়োজন হয়। দীর্ঘক্ষণ কাজ করার ফলে কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পায়, ক্লান্তি ও বিরক্তিবোধ বৃদ্ধি পায়। ফলে কাজের গতি কমে যায়। এ জন্য কর্মঘণ্টার মাঝে মাঝে কর্মবিরতি প্রয়োজন হয়। কর্মবিরতির ফলে যে সময় নষ্ট হয়, তাতে উৎপাদন হ্রাস পায় না, বরং উৎপাদন বৃদ্ধি পায়। বিশ্রাম গ্রহণের ফলে কর্মে মনোযোগ দৃঢ় হয়, গতি বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ কাজ করারও সামর্থ্য অর্জিত হয়। তাই ব্যক্তি বা শ্রমিকের সুরক্ষা ও কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতির প্রয়োজন রয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ এর ঘটনায় কর্মভারের দৈহিক ও মানসিক লক্ষণের প্রতিফলন দেখা যায়। কর্মভার হচ্ছে দীর্ঘক্ষণ কাজ করার ফলে সাময়িকভাবে কর্মক্ষমতা হ্রাস পাওয়া। এর ফলে কেের্মর প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পায়। ক্লান্তি ও বিরক্তিবোধ বৃদ্ধি পায়। কর্মভারকে দুই ভাগে বিভক্ত করা হয়। যথা-মানসিক বা ব্যক্তিনিষ্ঠ কর্মভার এবং দৈহিক বা বস্তুনিষ্ঠ কর্মভার। মানসিক কর্মভারের অনুভূতি হচ্ছে ক্লান্তি, অবসাদবোধ, চিন্তা করার আসক্তি না থাকা, মনোযোগ ও একাগ্রতা নষ্ট হওয়া, প্রেষণা কমে যাওয়া, ধৈর্য না থাকা, সজিবতা-সক্রিয়তা ও সতর্কতা হ্রাস পাওয়া, আগ্রহ-উৎসাহ ও উদ্দীপনা কমে যাওয়া ইত্যাদি। আবার দৈহিক কর্মভারের অনুভূতি হচ্ছে কতগুলো শারীরিক পরিবর্তন, যেমন- শরীর অবশ লাগা, তন্দ্রাচ্ছন্ন হওয়া, মাথা ভার লাগা ও ব্যথা করা, হাই তোলা, চোখ ব্যথা করা, দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়া, তৃষ্ণা অনুভব করা, শরীর ঘামা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ইত্যাদি। দৃশ্যকল্প-১ এ রোজিনা ওভারটাইম কাজ করার ফলে তার মাথা ভারী লাগা, শরীর ব্যথা, পিপাসা কিংবা কাজে অস্বস্থি হয় যা কর্মভারের দৈহিক লক্ষণকে নির্দেশ করে। অন্যদিকে দৃশ্যকল্প-২ এ শিহাব ক্রিকেট ও ইঞ্জিনিয়ারিং পড়ায় একসাথে সময় দিতে গিয়ে অবসাদগ্রস্থ হয়ে পড়েছে। ফলে দক্ষতায় নেতিবাচক প্রভাব পড়েছে যা কর্মভারের মানসিক লক্ষণকে নির্দেশ করে। তাই বলা যায়, এই দুটি ঘটনায় কর্মভারের প্রতিচ্ছবি রয়েছে।

উত্তর

উপরোক্ত দৃশ্যকল্পের আলোকে কর্মভার নিরসনে আমি নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন মনে করি। ১. কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন: কর্মক্ষেত্রে আলো, বায়ু- চলাচল, তাপমাত্রা প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করতে হবে। অপর্যাপ্ত আলো দৃষ্টিগত অস্বস্তি ও ক্লান্তি ঘটায়। বায়ু চলাচল বাধাগ্রস্ত হলে অক্সিজেন হ্রাস পায়। ফলে কর্মীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন হলে কর্মভার নিরসন হবে। ২. সঠিক কর্মানুসূচি ও কার্যবিরতির ব্যবস্থা করা: সাধারণত মনে করা হয়, উৎপাদন বাড়াতে কর্মঘণ্টা বাড়াতে হয়। কিন্তু দেখা যায়, কর্মঘণ্টা হ্রাস করলে উৎপাদন বাড়ে। এছাড়া কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতির প্রয়োজন। কর্মঘণ্টা কমানো এবং কর্মবিরতির পাশাপাশি পরিকল্পিত পালাক্রমিক কাজের মাধ্যমে কর্মভার নিরসন করা সম্ভব। ৩. কর্ম পুনর্বিন্যাস: শিল্পক্ষেত্রে কর্ম পুনর্বিন্যাস প্রয়োজন রয়েছে। কর্মকে এমনভাবে পুনঃপরিকল্পনা করতে হবে যার ফলে কর্মীর দক্ষতা, উৎপাদন ও কর্মসন্তুষ্টি বৃদ্ধি পায়। পুনর্বিন্যাসের মাধ্যমে কর্মে একঘেয়েমি বীতস্পৃহা ও অসন্তুষ্টি হ্রাস এবং প্রেষণা ও আগ্রহ বৃদ্ধির ব্যবস্থা করা হয়। পরিশেষে বলা যায়, এসকল ব্যবস্থা গ্রহণ করার ফলে রোজিনা ও শিহাব তাদের কর্মভার নিরসনে পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
HSCPsychology 2nd PaperChapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছেলেবেলা থেকে মিজানের স্বপ্ন সে প্রকৌশলী হবে। কিন্তু যথেষ্ট প্রস্তুতি থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষায় সে কৃতকার্য হতে পারে না। এ অবস্থায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার এ মানসিক অবস্থা বুঝতে পেরে তার বড় ভাই গঠনমূলক প্রতিক্রিয়া করার কথা বলে। এতে সে- অনুপ্রাণিত হয়ে তার ব্যর্থতার কারণ মূল্যায়ন করে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে সে পুনরায় পরীক্ষা দেয় এবং সফলতা অর্জন করে।

Jessore · 2017

ক
মানসিক চাপ কী?
খ
বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?
গ
মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?
ঘ
মিজান কিভাবে তার স্বাভাবিক জীবনে ফিরে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?

বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানসিক চাপ কী?

মানসিক চাপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জের একটি পাটকলের কর্মচারী। প্রতি বছর তারা পাটকল থেকে পিকনিকে যায়। এ বছর তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল ৭ টার দিকে গাড়িটি নষ্ট হয়ে যায়। ড্রাইভার বলেন গাড়ি মেরামত করতে ৮/১০ ঘণ্টা সময় প্রয়োজন। এ পরিস্থিতিতে সবাই অতিরিক্ত টাকা দিয়ে অন্য একটি গাড়ি ভাড়া করে গন্তব্যে যাওয়ার কথা ভাবতে থাকেন ।

Dhaka · 2017

ক
মানসিক চাপ কী ?
খ
মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?
গ
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি কোন ধরনের সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা কর ।
ঘ
উদ্দীপকে জাহাঙ্গীর হোসেনের যে ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?

মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানসিক চাপ কী ?

মানসিক চাপ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনমজুর করিম শেখের মেধাবী ছেলে সিফাত এবার মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দুটোতেই কৃতকার্য হয়। সে ভীষণ চিন্তিত কোনটাতে ভর্তি হবে। মেডিকেল না বুয়েটে। ছেলের সাফল্যে বাবা খুশি হলেও ভীষণ অস্থির ও চিন্তিত সিফাতের ভর্তি ও পড়াশোনার খরচ চালানো নিয়ে। অবশেষে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার একমাত্র সম্বল দুধের গাভী বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। আর নিজেকে এই বলে সান্ত্বনা দেয় পড়াশোনা শেষ করে ছেলে সংসারের হাল ধরবে।

Jessore · 2018

ক
হতাশার সংজ্ঞা দাও ।
খ
কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?
গ
উদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
করিম শেখ মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেন তা কতখানি যৌক্তিক? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?

কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হতাশার সংজ্ঞা দাও ।

হতাশার সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মিজান কিভাবে তার স্বাভাবিক জীবনে ফিরে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?মানসিক চাপ কী?উদ্দীপকে জাহাঙ্গীর হোসেনের যে ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও।উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি কোন ধরনের সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা কর ।মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?মানসিক চাপ কী ?করিম শেখ মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেন তা কতখানি যৌক্তিক? মতামতউদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?হতাশার সংজ্ঞা দাও ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উপরোক্ত দৃশ্যকল্পের আলোকে কী ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতির উন্নতি … | Prosthuti