কর্মবিরতির প্রয়োজন হয় কেন?
উত্তর: ব্যক্তির কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতির প্রয়োজন হয়। দীর্ঘক্ষণ কাজ করার ফলে কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পায়, ক্লান্তি ও বিরক্তিবোধ বৃদ্ধি পায়। ফলে কাজের গতি কমে যায়। এ জন্য কর্মঘণ্টার মাঝে মাঝে কর্মবিরতি প্রয়োজন হয়। কর্মবিরতির ফলে যে সময় নষ্ট হয়, তাতে উৎপাদন হ্রাস পায় না, বরং উৎপাদন বৃদ্ধি পায়। বিশ্রাম গ্রহণের ফলে কর্মে মনোযোগ দৃঢ় হয়, গতি বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ কাজ করারও সামর্থ্য অর্জিত হয়। তাই ব্যক্তি বা শ্রমিকের সুরক্ষা ও কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতির প্রয়োজন রয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
কর্মবিরতির প্রয়োজন হয় কেন?
উত্তর