সেঁজুতির অতিরিক্ত শ্রম তার মধ্যে যে সমস্যার সৃষ্টি করেছিল তা নিরসনের ৩টি পদক্ষেপ লিখ।
উত্তর: সেঁজুতির অতিরিক্ত শ্রম তার মধ্যে কর্মভার সৃষ্টি করেছে। সেঁজুতির অতিরিক্ত শ্রমের কারণে তার মধ্যে কর্মভারের মানসিক লক্ষণসমূহ প্রকাশ পেয়েছে। কর্মভার নিরসনে ৩টি পদক্ষেপ উল্লেখ করা হলো- কর্মক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন: কর্মক্ষেত্রে আলো, বায়ু-চলাচল, তাপমাত্রা প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করতে হবে। অপর্যাপ্ত আলো দৃষ্টিগত অস্বস্তি ও ক্লান্তি ঘটায়। বায়ু চলাচল বাধাগ্রস্ত হলে অক্সিজেন হ্রাস পায়। ফলে কর্মীদের মধ্যে অস্বস্তি হয় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন হলে কর্মভার নিরসন হবে। সঠিক কর্মানুসূচি ও কার্যবিরতির ব্যবস্থা করা: সাধারণত মনে করা হয়, উৎপাদন বাড়াতে কর্মঘণ্টা বাড়াতে হয়। কিন্তু দেখা যায়, কর্মঘণ্টা হ্রাস করলে উৎপাদন বাড়ে। এছাড়া কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতির প্রয়োজন। কর্মঘণ্টা কমানো এবং কর্মবিরতির পাশাপাশি পরিকল্পিত পালাক্রমিক কাজের মাধ্যমে কর্মভার নিরসন করা সম্ভব। কর্ম পুনর্বিন্যাস: শিল্পক্ষেত্রে কর্ম পুনর্বিন্যাস প্রয়োজন রয়েছে। কর্মকে এমনভাবে পুনঃপরিকল্পনা করতে হবে যার ফলে কর্মীর দক্ষতা, উৎপাদন ও কর্মসন্তুষ্টি বৃদ্ধি পায়। পুনর্বিন্যাসের মাধ্যমে কর্মে একঘেয়েমি বীতস্পৃহা ও অসন্তুষ্টি হ্রাস এবং প্রেষণা ও আগ্রহ বৃদ্ধির ব্যবস্থা করা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
সেঁজুতির অতিরিক্ত শ্রম তার মধ্যে যে সমস্যার সৃষ্টি করেছিল তা নিরসনে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর