"সেঁজুতির ইচ্ছার পরিত্যাগ করা চাপ মোকাবেলায় ভূমিকা পালন করে।" পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সেঁজুতির ইচ্ছার পরিত্যাগ করা চাপ মোকাবিলার উপায় পশ্চাদপসারণকে নির্দেশ করে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষ বিভিন্ন পর্যায়ের মানসিক চাপের সম্মুখীন হচ্ছে। চাপ সামলানোর জন্য কতগুলো কৌশল রয়েছে। চাপমূলক পরিস্থিতিকে পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। চাপমূলক যে সমস্যা সৃষ্টি হয়েছে তা সরাসরি সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে। যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে তা যদি সমাধান সম্ভব না হয় তাহলে ব্যক্তি ঐ পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিতে পারে অথবা ব্যক্তির সমস্যানজনক পরিস্থিতির এবং নিজের অভ্যন্তরীণ অবস্থার কিছু পরিবর্তন করে পরস্পরের মধ্যে সমন্বয় করে সমঝোতা করতে পারে। উদ্দীপকে সেঁজুতি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করে ব্যর্থ হয়েছে। সেঁজুতি তার ইচ্ছার পরিবর্তন করে অন্যদিকে সফল হয়েছে। এটি মানসিক চাপ মোকাবিলার পশ্চাদপসারণ কৌশলকে নির্দেশ করে। যে সমস্যাজনক পরিস্থিতি ব্যক্তির জন্য মানসিক চাপের সৃষ্টি করেছে, তা সমাধানে ব্যর্থ হয়ে ব্যক্তি যখন ওই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেয় এ ধরনের কৌশলকে পশ্চাদপসারণ কৌশল বলা হয়। সেঁজুতির মধ্যে পশ্চাদপসারণ কৌশলটি লক্ষণীয়। উপরের আলোচনা থেকে বলা যায়, একদিকে যেমন মানসিক চাপ রয়েছে আবার মানসিক চাপ মোকাবেলায় বেশকিছু কার্যকর কৌশলও রয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
"সেঁজুতির ইচ্ছার পরিত্যাগ করা চাপ মোকাবেলায় ভূমিকা পালন করে।" পাঠ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর