দৃশ্যকল্প-২ এ অহনার ক্ষেত্রে সৃষ্ট পরিস্থিতি নিরসনের জন্য তুমি কী পদক্ষেপ গ্রহণ করবে? মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ কর্মভারকে ইঙ্গিত করা হয়েছে। আমি এই.পরিস্থিতি নিরসনে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করব। কর্মভার হলো দীর্ঘক্ষণ কাজ করার ফলে সৃষ্ট মানসিক অবস্থা যা মানুষের কর্মদক্ষতায় একটি গুরুতর প্রতিবন্ধক। তাই দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি করতে কর্মভার নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। কর্মভার নিরসনের অন্যতম একটি উপায় হলো কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন। কর্মক্ষেত্রে আলো, বায়ু-চলাচল, তাপমাত্রা প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করতে হবে। এতে করে বাতাসে অক্সিজেনের প্রবাহ ঠিক থাকে যা কর্মভারকে নিরসন করে। সঠিক কর্মানুসূচি ও কার্য-বিরতির ব্যবস্থার মাধ্যমে কর্মভার নিরসন সম্ভব। কর্মঘণ্টা বাড়ালে উৎপাদন বৃদ্ধি পাবে, এরকম ধারণা প্রচলিত থাকলেও প্রকৃতপক্ষে কর্মঘণ্টা কমালে উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া ব্যক্তির কর্মক্লান্তি দূর করতে এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতির আবশ্যকতা অনস্বীকার্য। একই সাথে পালাক্রমিক কাজের ব্যবস্থা কর্মভার নিরসন করে এবং উৎপাদনও বৃদ্ধি করে। কর্মভার নিরসনের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো কর্ম পুনর্বিন্যাস। অর্থাৎ কর্মকে এমনভাবে পুনঃপরিকল্পনা করা, যার ফলে কর্মীর দক্ষতা, উৎপাদন ও কর্ম সন্তুষ্টি বৃদ্ধি পায়। এতে করে কর্মী পূর্ণমাত্রায় তার কর্মক্ষমতা প্রয়োগ করতে পারে। সুতরাং আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কর্মভার নিরসন শুধুমাত্র কর্মীর শারীরিক ও মানসিক ক্ষমতাকেই বৃদ্ধি করে না, বরং তা উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা পালন করে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ অহনার ক্ষেত্রে সৃষ্ট পরিস্থিতি নিরসনের জন্য তুমি কী প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, রফিকের দ্বন্দ্বমূলক মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে আর সেটি হচ্ছে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব।উত্তর