শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ A চিহ্নিত স্থানটি ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ A এর চিত্রটি আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বকে নির্দেশ করে। যখন আমাদের সামনে দুটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে একটি গ্রহণ করতে হয়, তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই। এ ধরনের দ্বন্দ্ব আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব নামে পরিচিত। আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বে দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে এবং দুটি লক্ষবস্তুই একই সাথে সমান আকর্ষণীয়। যেমন- পয়লা বৈশাখে দুটি দাওয়াত এসেছে। বন্ধু দাওয়াত করেছে মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাওয়ার, আর এক বান্ধবী দাওয়াত করেছে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার। সময় দুপুর ১:৩০ মিনিট। দু'জনের সাথেই গভীর বন্ধুত্ব। দ্বন্দ্ব হলো কার দাওয়াত রক্ষা করবে- বন্ধুর না বান্ধবীর? দৃশ্যকল্প-১ এর চিত্র অনুসারে, নিম্নোক্তভাবে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বকে দেখানো যায়- [চিত্র]

HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ A চিহ্নিত স্থানটি ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: question image দৃশ্যকল্প-২: প্রিয়া মেডিকেল কলেজে পড়বে বলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করল কিন্তু অনুত্তীর্ণ হল। তার আবার নৃত্য শিল্পী হবার খুব আগ্রহ ছিল কিন্তু সে এখানে আশানুরূপ কৃতিত্ব অর্জন করতে না পেরে পরবর্তীতে সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে।

উত্তর

মানসিক চাপ হলো পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতির প্রেক্ষিতে সৃষ্ট ব্যক্তির এমন এক ধরনের অবস্থা যার দ্বারা সে মানসিক যন্ত্রণা বা পীড়নের সম্মুখীন হয়।

উত্তর

'জলে কুমির ডাঙ্গায় বাঘ' এরূপ পরিস্থিতি একইসাথে দুইটি ঋণাত্মক লক্ষ্যবস্তুকে নির্দেশ করে। যার একটি গ্রহণ করা বাধ্যতামূলক থাকে, তাই একে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলে। এক বা একাধিক বিষয়ের প্রতি পরস্পরবিরোধী প্রতিক্রিয়া করার প্রবণতাকে দ্বন্দ্ব বলে। যখন দুইটি অপ্রীতিকর লক্ষ্যবস্তু থাকে এবং ইচ্ছার বিরুদ্ধে হলেও একটি গ্রহণ না করে উপায় থাকে না তখন যে দ্বন্দ্বের উদ্ভব ঘটে, তাকে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলে। এ ধরনের দ্বন্দ্ব সবচেয়ে বেশি হতাশার সৃষ্টি করে। যেমন- জলে কুমির ডাঙ্গায় বাঘ। অর্থাৎ জলে নামলে কুমিরের এবং ডাঙ্গায় থাকলে বাঘের ভয় রয়েছে। কিন্তু একটিকে তবুও গ্রহণ করতে হবে। এ ধরনের পরিস্থিতি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের উদ্ভব ঘটায়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ A এর চিত্রটি আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বকে নির্দেশ করে। যখন আমাদের সামনে দুটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে একটি গ্রহণ করতে হয়, তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই। এ ধরনের দ্বন্দ্ব আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব নামে পরিচিত। আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বে দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে এবং দুটি লক্ষবস্তুই একই সাথে সমান আকর্ষণীয়। যেমন- পয়লা বৈশাখে দুটি দাওয়াত এসেছে। বন্ধু দাওয়াত করেছে মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাওয়ার, আর এক বান্ধবী দাওয়াত করেছে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার। সময় দুপুর ১:৩০ মিনিট। দু'জনের সাথেই গভীর বন্ধুত্ব। দ্বন্দ্ব হলো কার দাওয়াত রক্ষা করবে- বন্ধুর না বান্ধবীর? দৃশ্যকল্প-১ এর চিত্র অনুসারে, নিম্নোক্তভাবে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বকে দেখানো যায়- question image

উত্তর

দৃশ্যকল্প-২ এ প্রিয়া মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে অবদমন এবং ক্ষতিপূরণ উপায় অবলম্বন করেছে। আত্মরক্ষার কৌশল হিসেবে সঙ্গতি বিধানের চরমতম ও নিকৃষ্টতম কৌশল হলো অবদমন। তীব্র মানসিক চাপের ফলে ব্যক্তির মনের ইচ্ছাগুলো বা অসামাজিক ও নীতিবিরোধী কাজগুলো ব্যক্তির নিজের কাছেই গ্রহণযোগ্য হয় না বা তার দ্বারা ব্যক্তির তৃপ্তি সাধন হয় না। এ ধরনের অগ্রহণযোগ্য কামনা-বাসনাকে ব্যক্তি স্বভাবতই জোরপূর্বক ভুলে থাকে বা অচেতন মনে দাবিয়ে রাখে। ব্যক্তির এই জোরপূর্বক ভুলে থাকা বা দাবিয়ে রাখার কাজটিকে অবদমন বলে। ক্ষতিপূরণ বলতে কোনো ক্ষেত্রের ব্যর্থতা বা অক্ষমতার গ্লানিকে অন্য ক্ষেত্রের সফলতা দিয়ে করা বোঝায়। কোনো ছেলে পড়াশোনায় খারাপ, কিন্তু খেলাধুলার পারদর্শিতা দেখিয়ে সে তার পড়াশোনার বিফলতার ক্ষতিপূরণ সাধন করে। দৃশ্যকল্প-২ এ প্রিয়া প্রথমে মেডিকেল কলেজে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিল কিন্তু অনুত্তীর্ণ হল, পরবর্তীতে তার কাছে এই কাজটি গ্রহণযোগ্য হয় না বা তৃপ্তি সাধন সম্ভব না বলে সে অন্য পেশার দিকে মনোনিবেশ করে, যা অবদমনকে নির্দেশ করে। আবার সে নৃত্যশিল্পী হিসেবে কৃতিত্ব অর্জন করতে না পারায় সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ক্ষতিপূরণ কৌশল অবলম্বন করে। পরিশেষে বলা যায়, প্রিয়া অবদমন ও ক্ষতিপূরণ আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করেছে।
HSCPsychology 2nd PaperChapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছেলেবেলা থেকে মিজানের স্বপ্ন সে প্রকৌশলী হবে। কিন্তু যথেষ্ট প্রস্তুতি থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষায় সে কৃতকার্য হতে পারে না। এ অবস্থায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার এ মানসিক অবস্থা বুঝতে পেরে তার বড় ভাই গঠনমূলক প্রতিক্রিয়া করার কথা বলে। এতে সে- অনুপ্রাণিত হয়ে তার ব্যর্থতার কারণ মূল্যায়ন করে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে সে পুনরায় পরীক্ষা দেয় এবং সফলতা অর্জন করে।

Jessore · 2017

ক
মানসিক চাপ কী?
খ
বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?
গ
মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?
ঘ
মিজান কিভাবে তার স্বাভাবিক জীবনে ফিরে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?

বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানসিক চাপ কী?

মানসিক চাপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জের একটি পাটকলের কর্মচারী। প্রতি বছর তারা পাটকল থেকে পিকনিকে যায়। এ বছর তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল ৭ টার দিকে গাড়িটি নষ্ট হয়ে যায়। ড্রাইভার বলেন গাড়ি মেরামত করতে ৮/১০ ঘণ্টা সময় প্রয়োজন। এ পরিস্থিতিতে সবাই অতিরিক্ত টাকা দিয়ে অন্য একটি গাড়ি ভাড়া করে গন্তব্যে যাওয়ার কথা ভাবতে থাকেন ।

Dhaka · 2017

ক
মানসিক চাপ কী ?
খ
মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?
গ
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি কোন ধরনের সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা কর ।
ঘ
উদ্দীপকে জাহাঙ্গীর হোসেনের যে ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?

মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানসিক চাপ কী ?

মানসিক চাপ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনমজুর করিম শেখের মেধাবী ছেলে সিফাত এবার মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দুটোতেই কৃতকার্য হয়। সে ভীষণ চিন্তিত কোনটাতে ভর্তি হবে। মেডিকেল না বুয়েটে। ছেলের সাফল্যে বাবা খুশি হলেও ভীষণ অস্থির ও চিন্তিত সিফাতের ভর্তি ও পড়াশোনার খরচ চালানো নিয়ে। অবশেষে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার একমাত্র সম্বল দুধের গাভী বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। আর নিজেকে এই বলে সান্ত্বনা দেয় পড়াশোনা শেষ করে ছেলে সংসারের হাল ধরবে।

Jessore · 2018

ক
হতাশার সংজ্ঞা দাও ।
খ
কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?
গ
উদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
করিম শেখ মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেন তা কতখানি যৌক্তিক? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?

কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হতাশার সংজ্ঞা দাও ।

হতাশার সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মিজান কিভাবে তার স্বাভাবিক জীবনে ফিরে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?মানসিক চাপ কী?উদ্দীপকে জাহাঙ্গীর হোসেনের যে ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও।উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি কোন ধরনের সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা কর ।মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?মানসিক চাপ কী ?করিম শেখ মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেন তা কতখানি যৌক্তিক? মতামতউদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?হতাশার সংজ্ঞা দাও ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।