দৃশ্যকল্প-২ এ প্রিয়া মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে কোন কোন উপায় অবলম্বন করেছে তা বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রিয়া মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে অবদমন এবং ক্ষতিপূরণ উপায় অবলম্বন করেছে। আত্মরক্ষার কৌশল হিসেবে সঙ্গতি বিধানের চরমতম ও নিকৃষ্টতম কৌশল হলো অবদমন। তীব্র মানসিক চাপের ফলে ব্যক্তির মনের ইচ্ছাগুলো বা অসামাজিক ও নীতিবিরোধী কাজগুলো ব্যক্তির নিজের কাছেই গ্রহণযোগ্য হয় না বা তার দ্বারা ব্যক্তির তৃপ্তি সাধন হয় না। এ ধরনের অগ্রহণযোগ্য কামনা-বাসনাকে ব্যক্তি স্বভাবতই জোরপূর্বক ভুলে থাকে বা অচেতন মনে দাবিয়ে রাখে। ব্যক্তির এই জোরপূর্বক ভুলে থাকা বা দাবিয়ে রাখার কাজটিকে অবদমন বলে। ক্ষতিপূরণ বলতে কোনো ক্ষেত্রের ব্যর্থতা বা অক্ষমতার গ্লানিকে অন্য ক্ষেত্রের সফলতা দিয়ে করা বোঝায়। কোনো ছেলে পড়াশোনায় খারাপ, কিন্তু খেলাধুলার পারদর্শিতা দেখিয়ে সে তার পড়াশোনার বিফলতার ক্ষতিপূরণ সাধন করে। দৃশ্যকল্প-২ এ প্রিয়া প্রথমে মেডিকেল কলেজে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিল কিন্তু অনুত্তীর্ণ হল, পরবর্তীতে তার কাছে এই কাজটি গ্রহণযোগ্য হয় না বা তৃপ্তি সাধন সম্ভব না বলে সে অন্য পেশার দিকে মনোনিবেশ করে, যা অবদমনকে নির্দেশ করে। আবার সে নৃত্যশিল্পী হিসেবে কৃতিত্ব অর্জন করতে না পারায় সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ক্ষতিপূরণ কৌশল অবলম্বন করে। পরিশেষে বলা যায়, প্রিয়া অবদমন ও ক্ষতিপূরণ আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করেছে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রিয়া মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে কোন কোন উপায় অবলম…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: প্রিয়া মেডিকেল কলেজে পড়বে বলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করল কিন্তু অনুত্তীর্ণ হল। তার আবার নৃত্য শিল্পী হবার খুব আগ্রহ ছিল কিন্তু সে এখানে আশানুরূপ কৃতিত্ব অর্জন করতে না পেরে পরবর্তীতে সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে।উত্তর
উত্তর
উত্তর

উত্তর