বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বকে 'জলে কুমির ডাঙ্গায় বাঘ' বলা হয় কেন?
উত্তর: 'জলে কুমির ডাঙ্গায় বাঘ' এরূপ পরিস্থিতি একইসাথে দুইটি ঋণাত্মক লক্ষ্যবস্তুকে নির্দেশ করে। যার একটি গ্রহণ করা বাধ্যতামূলক থাকে, তাই একে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলে। এক বা একাধিক বিষয়ের প্রতি পরস্পরবিরোধী প্রতিক্রিয়া করার প্রবণতাকে দ্বন্দ্ব বলে। যখন দুইটি অপ্রীতিকর লক্ষ্যবস্তু থাকে এবং ইচ্ছার বিরুদ্ধে হলেও একটি গ্রহণ না করে উপায় থাকে না তখন যে দ্বন্দ্বের উদ্ভব ঘটে, তাকে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলে। এ ধরনের দ্বন্দ্ব সবচেয়ে বেশি হতাশার সৃষ্টি করে। যেমন- জলে কুমির ডাঙ্গায় বাঘ। অর্থাৎ জলে নামলে কুমিরের এবং ডাঙ্গায় থাকলে বাঘের ভয় রয়েছে। কিন্তু একটিকে তবুও গ্রহণ করতে হবে। এ ধরনের পরিস্থিতি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের উদ্ভব ঘটায়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বকে 'জলে কুমির ডাঙ্গায় বাঘ' বলা হয় কেন?
উত্তর