দৃশ্যকল্প-১ এ সোনিয়া তার মানসিক চাপ মোকাবেলা বা সামলানোর জন্য কোন কৌশল অবলম্বন করেছে?- ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সোনিয়া তার মানসিক চাপ মোকাবেলা বা সামলানোর জন্য 'চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন' কৌশল অবলম্বন করেছে। চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন হলো- প্রকৃত সমস্যাটি চিহ্নিত করে নিজের মধ্যে প্রয়োজনীয় দক্ষতার উন্নতি সাধন করা। এরপর নব উদ্যমে সর্বশক্তি প্রয়োগ করে সমস্যার সমাধানে আত্মনিয়োগ করা। অর্থাৎ চাপমূলক যে সমস্যা সৃষ্টি হয়েছে তা সরাসরি সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে। দৃশ্যকল্প-১ এ সোনিয়া মেডিকেলে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করলেও অনুত্তীর্ণ হলো, পরবর্তীতে সে আবার আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কিছু কিছু বিষয়ের ওপর গুরুত্ব দিল। তাই বলা যায় এভাবেই সে চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন করে মানসিক চাপ মোকাবেলার জন্য কৌশল অবলম্বন করেছে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সোনিয়া তার মানসিক চাপ মোকাবেলা বা সামলানোর জন্য কোন ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর