দৃশ্যকল্প-২ এ সুমি ও সাহেদের ক্ষেত্রে একই ধরনের দ্বন্দ্ব কাজ করছে- বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সুমি ও সাহেদের ক্ষেত্রে একই ধরনের অর্থাৎ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব কাজ করছে। আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের ক্ষেত্রে একটি লক্ষ্যবস্তুতে আকর্ষণীয় ও বর্জনীয় গুণ উভয়ই থাকে। তবে ব্যক্তি ইচ্ছা করলেই লক্ষ্যবস্তু অর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসলে দ্বন্দ্ব থেকে মুক্তি পায়। কিন্তু দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে তা সম্ভব নয়। যেমন- শরতের ছুটিতে কারো সামনে দুটি লক্ষ্যবস্তু আছে। ঘুরতে যাওয়া এবং ছুটি শেষে শুরু হওয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়া। ঘুরতে গেলে আনন্দ হবে কিন্তু পরীক্ষায় খারাপ করার সম্ভাবনা রয়েছে এবং বাড়িতে পড়াশোনা করলে ভালো ফলাফলের সম্ভাবনা থাকলেও ঘুরতে যাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হবে। এক্ষেত্রে ব্যক্তি যে কোনো একটি বেছে নিলেও আনন্দ ও দুঃখ উভয়ই রয়েছে। দৃশ্যকল্প-২ এ সুমি বিয়ের জন্য একজন শিক্ষিত ও মার্জিত ছেলে পেয়েছে যা তাকে আকর্ষণ করছে কিন্তু পাত্রের বয়স বেশি এই বিষয় বিকর্ষণের কাজ করছে। অনুরূপভাবে, সাহেদ ভালো বেতনের চাকরি পেলেও এর জন্য তাকে পরিবার ছাড়তে হবে, যা তাকে উভয় সংকট অবস্থায় সম্মুখীন করেছে। পরিশেষে বলা যায়, সুমি ও সাহেদের ক্ষেত্রে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব কাজ করছে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সুমি ও সাহেদের ক্ষেত্রে একই ধরনের দ্বন্দ্ব কাজ করছে- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর