শোয়েবের মানসিক চাপের উৎসগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শোয়েবের মানসিক চাপের উৎস হলো হতাশার ব্যক্তিগত উৎস। ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণ থেকেও হতাশার উদ্ভব হতে পারে। শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়। যেমন সিনেমার নায়িকা হবার ইচ্ছে, কিন্তু লম্বায় খুবই খাট, অথবা মোহাম্মদ আলীর মতো বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা হবার তীব্র বাসনা কিন্তু হাতের কব্জিতে জোর নেই। মানসিক অক্ষমতাও হতাশার কারণ হতে পারে। যেমন ক্লাসে প্রথম হবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা, কিন্তু স্মৃতিশক্তি কম অথবা নেতা হবার দারুণ ইচ্ছে, কিন্তু সবার সাথে খোলামেলা মিশতে পারে না। উদ্দীপকে শোয়েব ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেবার ইচ্ছে ছিল। কিন্তু শারীরিক সমস্যার কারণে সে বাদ পরে যায়। এখানে সে শারীরিকভাবে পুরোপুরি সক্ষম না হওয়ায় বাদ পড়ে যায় এবং সে মানসিকভাবে ভেঙে পরে। এখানে হতাশার ব্যক্তিগত উৎস লক্ষ করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
শোয়েবের মানসিক চাপের উৎসগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, মিলির দ্বন্দ্বমূলক মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে আর সেটি হচ্ছে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব।উত্তর