পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন?
উত্তর: আমাদের দেহের গঠন ও বুদ্ধির বিকাশে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে আমাদের মাথার মাঝামাঝি জায়গায় গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত আকারে ডিমের মতো এবং আয়তনে মটর দানার সমান হলো পিটুইটারি গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে এ গ্রন্থির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। কেননা পিটুইটারি গ্রন্থি এর নিজস্ব ক্রিয়া ছাড়াও অ্যাড্রিনাল, থাইরয়েড ও যৌন গ্রন্থির ক্রিয়াকেও কিছু মাত্রায় নিয়ন্ত্রণ করে। এ সকল কার্যাবলীর জন্য পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন?
উত্তর
