শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নদীর হাত সরে আসার ঘটনাটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে নদীর হাত সরে আসার ঘটনাটি ছিল প্রতিবর্তী ক্রিয়ার ফলাফল । নদী কাপড় ইস্ত্রি করার সময় গরম ইস্ত্রিতে হাতের স্পর্শ লাগার সাথে সাথেই হাতটি স্বয়ংক্রিয়ভাবে সরে আসে। তাই এটিকে প্রতিবর্তী ক্রিয়া হিসেবেই শনাক্ত করা যায়। এই ধরনের ক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ নিম্নে 'ব্যাখ্যা করা হলো- প্রতিবর্তী ক্রিয়াসমূহ ব্যক্তির সচেতন ইচ্ছা বহির্ভূত, তাৎক্ষণিক উপযোজন ক্ষমতা থেকে উদ্ভূত এবং বিশেষ উদ্দীপকের প্রতি অভিসম্ভাবীরূপেই সংঘটিত হয়। এগুলো সুনির্দিষ্ট উদ্দীপকের প্রতি সহজাত আচরণ এবং এদের প্রতিক্রিয়াকাল সংক্ষিপ্ত হয়ে থাকে। উদ্দীপকে নদীর আচরণটিতে উপরের বৈশিষ্ট্যাবলি লক্ষণীয়। তাই এটি নিঃসন্দেহে একটি প্রতিবর্তী ক্রিয়া ছিল।

HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল

উদ্দীপকে নদীর হাত সরে আসার ঘটনাটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

কাপড় ইস্ত্রি করার সময় গরম ইস্ত্রিতে নদীর হাত লেগে যায় এবং তাৎক্ষণিক হাতটি সরে আসে। সাগর ও সৈকত দুই বন্ধু হেঁটে বাড়ি ফিরছে। ফাঁকা রাস্তায় ছিনতাইকারী তাদের পথরোধ করে। ঘড়ি, মোবাইল, মানিব্যাগসহ সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভয় পেয়ে সাগর দৌড়ে পালিয়ে যায়; কিন্তু সৈকত পাল্টা আক্রমণ করে । তার শক্তি ও সাহসের কাছে ছিনতাইকারীরা পরাস্ত হয়ে পালিয়ে যায় ।

Dhaka · 2017

উত্তর

স্নায়ুতন্ত্র হলো পরিবেশের সঙ্গে মানুষ বা প্রাণীর সংযোগ রক্ষা এবং তার আচরণ ও মানসিক ক্রিয়ার নিয়ন্ত্রণকারী তন্ত্র ।

উত্তর

থ্যালামাসকে রিলে কেন্দ্র বলা হয়, কারণ— ইন্দ্রিয়সমূহ থেকে প্রাপ্ত অধিকাংশ উদ্দীপনা থ্যালামাস প্রথমত গ্রহণ করে ও কিছু সংবেদন থ্যালামাস স্তরেই অনুভূতি লাভ করে (যথা— তাপ, শৈত্য, বেদনা ইত্যাদি)। থ্যালামাস তার অধিকাংশ সংবেদন থ্যালামাস স্তর থেকেই গুরুমস্তিষ্ক, সুষুম্মাশীর্ষ বা অধঃমস্তিষ্ক ও লঘুমস্তিষ্কে প্রেরণ করে থাকে। এ কারণেই থ্যালামাসকে রিলে কেন্দ্র বলা হয় ।

উত্তর

উদ্দীপকে নদীর হাত সরে আসার ঘটনাটি ছিল প্রতিবর্তী ক্রিয়ার ফলাফল । নদী কাপড় ইস্ত্রি করার সময় গরম ইস্ত্রিতে হাতের স্পর্শ লাগার সাথে সাথেই হাতটি স্বয়ংক্রিয়ভাবে সরে আসে। তাই এটিকে প্রতিবর্তী ক্রিয়া হিসেবেই শনাক্ত করা যায়। এই ধরনের ক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ নিম্নে 'ব্যাখ্যা করা হলো- প্রতিবর্তী ক্রিয়াসমূহ ব্যক্তির সচেতন ইচ্ছা বহির্ভূত, তাৎক্ষণিক উপযোজন ক্ষমতা থেকে উদ্ভূত এবং বিশেষ উদ্দীপকের প্রতি অভিসম্ভাবীরূপেই সংঘটিত হয়। এগুলো সুনির্দিষ্ট উদ্দীপকের প্রতি সহজাত আচরণ এবং এদের প্রতিক্রিয়াকাল সংক্ষিপ্ত হয়ে থাকে। উদ্দীপকে নদীর আচরণটিতে উপরের বৈশিষ্ট্যাবলি লক্ষণীয়। তাই এটি নিঃসন্দেহে একটি প্রতিবর্তী ক্রিয়া ছিল।

উত্তর

উদ্দীপকে সাগরের পালিয়ে যাওয়া এবং সৈকতের পাল্টা আক্রমণের বিষয়টিতে একই গ্রন্থির হরমোনের প্রভাব বিদ্যমান । নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের ঘটনায় এড্রিনাল গ্রন্থির এড্রিনাল মেডুলা থেকে নিঃসৃত এড্রিনালিন নামক এক প্রকার হরমোন প্রভাব বিস্তার করে । এড্রিনালিন হরমোন অত্যন্ত উত্তেজক। এ হরমোনটির প্রভাবে শরীরে তীব্র ভাবানুভূতি ও উত্তেজনার সমস্ত লক্ষণ প্রকাশ পায়। এ হরমোন সমবেদী স্নায়ুমণ্ডলীকে উত্তেজিত করে এবং ফলে দেহের তাপ উৎপাদন বৃদ্ধি পায় এবং শ্বাস-প্রশ্বাস ও রক্তের চাপ বেড়ে যায়। চোখের তারা বিস্ফোরিত হয়, শরীরে ঘাম দেখা দেয় এবং পরিপাক ক্রিয়া ব্যাহত হয় । এ রস ক্ষরণের ফলে যকৃৎ থেকে শর্করা নির্গত হয়, ফলে পেশির ক্লান্তি দূরীভূত হয় এবং অত্যধিক কাজ করার জন্য প্রয়োজনীয় শারীরিক পরিবর্তন দেখা দেয় । এড্রিনালিন হরমোনের সাথে আবেগের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অত্যধিক ভয়, ক্রোধ, উদ্বেগ প্রভৃতি আবেগের ক্ষেত্রে এড্রিনালিন অতিরিক্ত মাত্রায় ক্ষরিত হয়। আবেগের ক্ষেত্রে এ রস অতিরিক্ত সক্রিয়তা ও শারীরিক শক্তি যুগিয়ে দেয়। ক্রোধে উন্মত্ত হয়ে আক্রমণ করার জন্য অথবা আত্মরক্ষা হেতু ভয়ে ভীত হয়ে পলায়নের জন্য উপযুক্ত শক্তি সৃষ্টির কাজে এ গ্রন্থি সহায়তা করে থাকে। এড্রিনালিন হরমোন ব্যক্তিকে বিপদের সম্মুখীন হতে প্রস্তুত করে বলে মনোবিজ্ঞানী ক্যানন এ গ্রন্থিকে 'জরুরি বা আপদকালীন গ্রন্থি' বলে আখ্যায়িত করেছেন।
HSCPsychology 1st PaperChapter 3 :আচরণের জৈবিক ভিত্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমন, রাজন, মোহন তিন বন্ধু। বন্ধুরা মিলে কক্সবাজার বেড়াতে যায় সুমন রাত ৮ টায় একাকী হোটেল থেকে বেরিয়ে সামনের রাস্তায় পায়চারী করছিল। হঠাৎ তার চোখে পড়ে একটি মেয়েকে টিজ করা হচ্ছে। তার মধ্যে ক্রোধ সৃষ্টি হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটিকে রক্ষা করে। মেয়েটি নিরাপদে হোটেলে ফিরে যায়। খবর পেয়ে রাজন ও মোহন দৌড়ে এসে দেখে সুমন সেখানে বসে আছে। তার বুক ধড়ফড় করছে এবং শরীর থেকে ঘাম ঝড়ছে । বন্ধুরা তাকে নিকটস্থ ডাক্তারখানায় নিয়ে যায়। তিনি স্বাস্থ্য পরীক্ষা করে সুমনকে বিশ্রাম নিতে বলেন। এক ঘণ্টা পর সুমন স্বাভাবিক হলে তারা হোটেলে ফিরে আসে ।

Barisal · 2017

ক
স্নায়ুতন্ত্র কী ?
খ
অনালি গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন ?
গ
সুমনের শারীরিক পরিবর্তনের মূলে প্রভাব বিস্তারকারী স্নায়ুতন্ত্রের বিবরণ দাও।
ঘ
রাজন ও মোহনের দৌড়ে আসার ঘটনা এবং সুমনের বিশ্রাম গ্রহণের মূলে নিহিত স্নায়ুতন্ত্রের পার্থক্য বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অনালি গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন ?

অনালি গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্নায়ুতন্ত্র কী ?

স্নায়ুতন্ত্র কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কাপড় ইস্ত্রি করার সময় গরম ইস্ত্রিতে নদীর হাত লেগে যায় এবং তাৎক্ষণিক হাতটি সরে আসে। সাগর ও সৈকত দুই বন্ধু হেঁটে বাড়ি ফিরছে। ফাঁকা রাস্তায় ছিনতাইকারী তাদের পথরোধ করে। ঘড়ি, মোবাইল, মানিব্যাগসহ সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভয় পেয়ে সাগর দৌড়ে পালিয়ে যায়; কিন্তু সৈকত পাল্টা আক্রমণ করে । তার শক্তি ও সাহসের কাছে ছিনতাইকারীরা পরাস্ত হয়ে পালিয়ে যায় ।

Dhaka · 2017

ক
স্নায়ুতন্ত্র কী ?
খ
থ্যালামাসকে কেন রিলে কেন্দ্র বলা হয় ?
গ
উদ্দীপকে নদীর হাত সরে আসার ঘটনাটি ব্যাখ্যা কর।
ঘ
সাগরের পালিয়ে যাওয়া এবং সৈকতের পাল্টা আক্রমণের বিষয়টিতে কী একই গ্রন্থির হরমোনের প্রভাব বিদ্যমান ? বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.থ্যালামাসকে কেন রিলে কেন্দ্র বলা হয় ?

থ্যালামাসকে কেন রিলে কেন্দ্র বলা হয় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.স্নায়ুতন্ত্র কী ?

স্নায়ুতন্ত্র কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ কর- question image

Dhaka · 2018

ক
নিউরন কী ?
খ
লালাগ্রন্থিকে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন ?
গ
উদ্দীপকে চিত্র-১ এর X গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সম্পর্কে ব্যাখ্যা কর।
ঘ
ব্যক্তিত্ব ও বুদ্ধি বিকাশে চিত্র-১ এবং চিত্র-২ কীভাবে ভূমিকা রাখে এর তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.লালাগ্রন্থিকে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন ?

লালাগ্রন্থিকে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিউরন কী ?

নিউরন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবম শ্রেণিতে পড়ুয়া রবি হীনমন্যতায় ভোগে। আকারে ছোট হওয়ায় বন্ধুরা তাকে “বাবু” বলে ডাকে। রবির বড় বোন নাহার ৭ মাসের গর্ভবতী। ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারল, তার এমন একটি হরমোনের স্বল্পতা আছে, যা সন্তান প্রসবে বিঘ্ন ঘটায়। রবির অপর বোন সুমি গলগণ্ড রোগে ভুগছে ।

Rajshahi · 2019

ক
স্নায়ুতন্ত্র কী?
খ
প্রতিবর্তী ক্রিয়া কীভাবে সংঘটিত হয়?
গ
রবির শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোন হরমোনের প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
নাহার ও সুমির শারীরিক অবস্থার জন্য দায়ী হরমোনগুলো তুলনামূলক বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাজন ও মোহনের দৌড়ে আসার ঘটনা এবং সুমনের বিশ্রাম গ্রহণের মূলে নিহিত স্নায়ুতন্ত্সুমনের শারীরিক পরিবর্তনের মূলে প্রভাব বিস্তারকারী স্নায়ুতন্ত্রের বিবরণ দাও।অনালি গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন ?স্নায়ুতন্ত্র কী ?সাগরের পালিয়ে যাওয়া এবং সৈকতের পাল্টা আক্রমণের বিষয়টিতে কী একই গ্রন্থির হরমোনথ্যালামাসকে কেন রিলে কেন্দ্র বলা হয় ?স্নায়ুতন্ত্র কী ?ব্যক্তিত্ব ও বুদ্ধি বিকাশে চিত্র-১ এবং চিত্র-২ কীভাবে ভূমিকা রাখে এর তুলনামূলক বউদ্দীপকে চিত্র-১ এর X গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সম্পর্কে ব্যাখ্যা কর।লালাগ্রন্থিকে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন ?নিউরন কী ?নাহার ও সুমির শারীরিক অবস্থার জন্য দায়ী হরমোনগুলো তুলনামূলক বর্ণনা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।