উদ্দীপক-১ এ "?" চিহ্নিত স্থানটির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপক-১ '?' চিহ্নিত স্থানটি হলো সন্নিকর্ষ। সন্নিকর্ষ হলো দুটি স্নায়ুকোষের এমন একটি সংযোগস্থল যেখানে একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের খুব কাছাকাছি অবস্থান করে। এটি স্নায়ুপ্রবাহকে এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে প্রেরণে সহায়তা করে। সন্নিকর্ষের মাধ্যমে স্নায়ুপ্রবাহ কেবল গ্রহণকারী প্রান্তে প্রবাহিত কহয়। উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে একটি নিউরনের শেষ প্রান্ত এবং অন্য একটি নিউরনের শুরু হওয়ার সন্ধিস্থল, যা মূলত সন্নিকর্ষকে নির্দেশ করে। সন্নিকর্ষে প্রধান বৈশিষ্ট্য হলো এটি স্নায়ু উদ্দীপনাকে একমুখী পথে পরিচালিত করে। এখানে দুটি নিউরনের মধ্যে সরাসরি কোনো সংযোগ থাকে না, বরং একটি অতি সূক্ষ্ম ফাঁক থাকে যাকে সন্নিকর্ষমূলক ফাঁক বা সিন্যাপটিক ক্লেফট বলে। যখন স্নায়ু প্রবাহ অ্যাক্সনের প্রান্তে পৌঁছায়, তখন সেখানে অ্যাসিটাইলকোলিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এই রাসায়নিক পদার্থটি উদ্দীপনাকে পরবর্তী নিউরনের ডেনড্রাইটে পৌছে দেয়। এভাবে সন্নিকর্ষ স্নায়ুতন্ত্রের বার্তা প্রেরণ গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে কাজ করে এবং শরীরের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
উদ্দীপক-১ এ "?" চিহ্নিত স্থানটির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো।
উদ্দীপক
উদ্দীপক-২: আবির দিনের পর দিন লম্বা হয়েই চলছে। বন্ধুরা তার শরীরের অতিরিক্ত বৃদ্ধির জন্য তাকে তালগাছ বলে ডাকে। অন্যদিকে আবির এর এক বন্ধু মারুফ ক্রেটিনিজম রোগে আক্রান্ত। তার মস্তিষ্কে বিকাশ ঠিকমত হয়নি।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
