দৃশ্যকল্প-১ এ পারভীনের বর্তমান অবস্থার সাথে জড়িত হরমোনগুলোর প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ পারভীনের বর্তমান অবস্থার সাথে পিটুইটারী গ্রন্থি নিঃসৃত ফলিকল হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং প্রোলেকটিন হরমোনের প্রভাব লক্ষ করা যায়। পিটুইটারী গ্রন্থির সম্মুখ অংশ হতে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। এর মধ্যে ফলিকল হরমোন স্ত্রীর ডিম্বাশয়ে ফলিকল গঠনের সহায়তা করে থাকে। লিউটিনাইজিং হরমোন স্ত্রী ডিম্ব স্ফুরণে ও লিউটিয়াম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোলেকটিন বা ল্যাকটোজেনিক হরমোন ক্ষরণে গর্ভবতী মায়েদের স্তনে দুগ্ধের সঞ্চার হয় এবং মাতৃসুলভআচরণ প্রকাশ পায়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ কলেজ শিক্ষিকা পারভীন আক্তার মাতৃত্বকালীন ছুটিতে আছেন। তিনি মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারবেন ভেবে খুব খুশি অনুভব করছেন। তার এই বর্তমান অবস্থার জন্য পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশের উপরে আলোচিত তিনটি হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং বলা যায়, পারভীন আক্তারের ঘটনায় ফলিকল, - লিউটিনাইজিং এবং প্রোলেকটিন হরমোনের উপস্থিতি লক্ষ করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ পারভীনের বর্তমান অবস্থার সাথে জড়িত হরমোনগুলোর প্রভাব …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
