রাজু সাজুর বর্ণিত গ্রন্থিটি ব্যাখ্যা করো।
উত্তর: রাজুর বর্ণিত গ্রন্থিটি হলো এড্রিনাল গ্রন্থি এবং সাজুর বর্ণিত গ্রন্থিটির নাম পিটুইটারি গ্রন্থি। মানবদেহের গুরুত্বপূর্ণ গ্রন্থিগুলোর মধ্যে এড্রিনাল গ্রন্থি অন্যতম। এই গ্রন্থির অবস্থান দেহের মাঝামাঝি জায়গায় এবং পিছনের অভ্যন্তরে পিঠের দিকে। এড্রিনাল গ্রন্থি সংখ্যায় দুটি। প্রতিটি কিডনির উপর একটি করে এড্রিনাল গ্রন্থি অবস্থিত। প্রতিটি এড্রিনাল গ্রন্থির দুইটি করে অংশ রয়েছে। এড্রিনাল গ্রন্থির বাইরের অংশ থেকে কর্টিন, কর্টিসোল ও কর্টিসোন নামক তিনটি হরমোন নিঃসৃত হয়। এরা জীবদেহের বিপাক ক্রিয়া, প্রদাহ, জৈব রাসায়নিক ক্রিয়া প্রভৃতিকে স্বাভাবিক রাখে। অন্যদিকে পিটুইটারি গ্রন্থির সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ অংশ থেকে ভিন্ন ভিন্ন হরমোন নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে মোট ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। থাইরোট্রোপিক হরমোন থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে উদ্দীপিত করে। এড্রিনোকোর্টিকোট্রোপিক হরমোন এড্রিনাল গ্রন্থির ক্ষরণ ও বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও ফলিকল, লিউটিনাইজিং ও প্রলেকটিন হরমোন সম্মুখ অংশ থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ থেকে নিঃসৃত হরমোন হলো মেলানোসাইট যা ত্বকের বর্ণ তৈরিতে সাহায্য করে। এন্টিডিউরেটিক হরমোন পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ হতে নিঃসৃত হয়। এই হরমোন শরীরের তরল পদার্থের নিয়ন্ত্রণে সাহায্য করে। এই গ্রন্থি থেকে নিঃসৃত আরেকটি হরমোন হচ্ছে অক্সিটোসিন হরমোন। এই হরমোনটির কমতি ঘটলে গর্ভবতীদের সন্তান প্রসবে বিঘ্ন ঘটে। এই হরমোন জরায়ুর সংকোচ ও প্রসারণ ঘটায়।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
রাজু সাজুর বর্ণিত গ্রন্থিটি ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
