দৃশ্যকল্প-১ এ সমুন ও রুমনের ক্ষেত্রে কোন হরমোনের প্রভাব বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সুমন ও রুমনের দৈহিক গঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানটি হচ্ছে পিটুইটারী গ্রন্থি থেকে নিঃসৃত সোমা টোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন শরীরবর্ধক হরমোন নামেও পরিচিত। শিশুকালে এই হরমোনের অধিক ক্ষরণ দেহের অস্বাভাবিক বৃদ্ধি ঘটায় যাকে পিটুইটারি দৈত্য বলে। অপরদিকে শিশুকালে এই হরমোনের কম ক্ষরণ দৈহিক বৃদ্ধিতে শিথিলতা ঘটায়, যাকে পিটুইটারি বামন বলে। এই হরমোনের অস্বাভাবিক ক্ষরণ দৈহিক তথা মাংসপেশি ও রক্তচাপের ওপর প্রভাব ফেলে। ফলে আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখা যায়, সুমন ও রুমন দুই বন্ধু। সুমনষোল বছর বয়সেই প্রায় ছয় ফিট লম্বা ও ফর্সা। অন্যদিকে রুমন খুবই বেট এবং কালো। সুমনের ক্ষেত্রে সোমাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণ এবং রুমনের ক্ষেত্রে কম ক্ষরণের ফলে এরূপ ঘটেছে। সুতরাং বলা যায়, সুমন ও রুমনের উপর প্রভাব বিস্তারকারী হরমোনটি পিটুইটারি গ্রন্থি নিঃসৃত সোমাটোট্রপিক হরমোন।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সমুন ও রুমনের ক্ষেত্রে কোন হরমোনের প্রভাব বিদ্যমান? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
