দৃশ্যকল্প-২ এ ছিনতাইকারীর প্রতি রকি ও জনির দুই ধরনের প্রতিক্রিয়ার জন্য একই স্নায়ুতন্ত্রের দুটি অংশ দায়ী- বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত রকি এবং জনি দ্বারা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দুইটি ভাগ সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রকে নির্দেশ করা হয়েছে। সমবেদী স্নায়ুতন্ত্র বক্ষদেশ ও কটিদেশের স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে গঠিত। এ বিভাগের স্নায়ুগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এরা হলো উত্তেজক। মেরুদণ্ড থেকে বের হয়ে সমবেদী স্নায়ুসমূহ হৃৎপিণ্ড, ফুসফুস, গ্রন্থি, অস্ত্র, পেশি প্রভৃতিতে গিয়ে পৌঁছে। সমবেদী স্নায়ুতন্ত্রের প্রধান কাজ হচ্ছে জীবকে জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত করা। সমবেদী স্নায়ুতন্ত্র দেহে শক্তিকে পরিচালনা করে কাজে লাগিয়ে থাকে। এর কার্যাবলির ফলে- হৃৎপিন্ডের ক্রিয়া বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এটি শ্বাসযন্ত্রের ক্রিয়া বাড়িয়ে দেয়। রক্তের চাপ বাড়িয়ে দেয়। চোখের মণিকে বড় করে। শরীরের লোম খাড়া করে ইত্যাদি। পরাসমবেদী স্নায়ুতন্ত্র করোটিয় এবং বস্তিদেশীয় স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা গঠিত। এর গ্যাংলিয়াগুলো পৃথক পৃথক, শৃঙ্খলাবদ্ধ নয়। একদিকে চক্ষু, লালাগ্রন্থি, হৃৎপিণ্ড, পাকস্থলী, অস্ত্র প্রভৃতি উপরিভাগের যন্ত্রগুলোর সাথে এটা সংযুক্ত। অপরদিকে মূত্রনালি, মলনালি এবং যৌনতন্ত্রের সাথে এটা সংযুক্ত। শরীরে শক্তিকে সংরক্ষণ এবং সঞ্চিত করা পরাসমবেদী স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজ। তাছাড়া পরাসমবেদী স্নায়ুতন্ত্র আরো কিছু কার্যাবলি সম্পন্ন করে থাকে। যেমন: হৃৎপিণ্ডের গতিবেগ কমিয়ে দেয়। রক্তের চাপ কমায়। দৈহিক উত্তাপের হ্রাস ঘটায়। পরিপাক ক্রিয়ায় সহায়তা করে। মল, মূত্র শরীর থেকে বের করতে সহায়তা করে। যৌন গ্রন্থির ক্রিয়ার বৃদ্ধি ঘটায়। চোখের মণিকে ছোট করে। পরিশেষে বলা যায়, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এমন স্নায়ু দ্বারা গঠিত যা হৃৎপিণ্ড, রক্তনালী, মসৃণ মাংসপেশি এবং গ্রন্থিসমূহের সাথে সংযুক্ত।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ছিনতাইকারীর প্রতি রকি ও জনির দুই ধরনের প্রতিক্রিয়ার জ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
