দৃশ্যকল্প-২ এ রহমান সাহেব এবং জ্যোতির সমস্যার জন্য একই গ্রন্থি দায়ী- উক্তিটির সত্যতা যাচাই করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ রহমান সাহেব এবং জ্যোতির সমস্যার জন্য একই গ্রন্থি দায়ী- উক্তিটি সত্য নয়। রহমান সাহেবের ডায়াবেটিকস হওয়ার মূল কারণ হলো ইনসুলিন হরমোনের অভাব। ইনসুলিন হরমোন মানবদেহের অগ্ন্যাশয় নামক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। অগ্ন্যাশয় গ্রন্থি পাকস্থলির নিচে অবস্থান করে। এটি একটি ভিন্ন আকৃতির গ্রন্থি সেটিতে সনালি ও অনালি- উভয় গ্রন্থিই রয়েছে। এটি মানুষের রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে অগ্ন্যাশয় গ্রন্থি হতে নিঃসৃত হরমোন ইনসুলিন হরমোন বহুমূত্র (Diabetes) রোগের নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে। অগ্ন্যাশয় গ্রন্থি ঠিকমতো ইনসুলিন তৈরি করতে না পারলে রক্তের শর্করা মূত্রের সাথে বের হয়ে যায়, ফলে রোগী দুর্বল হয়ে পড়ে। এটি ডায়াবেটিসক্স নামে পরিচিত বহুমূত্র রোগ উপশমের জন্য ইনসুলিন ইনজেকশন ব্যবহার করা হয়। প্রদত্ত উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জ্যোতির শারীরিক অবস্থার জন্য দায়ী হরমোন হলো অক্সিটোনিন হরমোন। অক্সিটোনিন হরমোন পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে নিঃসৃত হয়। এই হরমোনের ঘাটতি হলে গর্ভবর্তী নারীদের সন্তান প্রসবে বিগ্ন ঘটে। এই হরমোন জরায়ুর সংকোচন ও প্রশরণ ঘটায়। পিটুইটারী গ্রন্থির পশ্চৎ অংশ থেকে যে রস ক্ষরিত হয় তা অন্যান্য গ্রন্থিকে উদ্দীপিত করে, অন্ত্র, মূত্রাশয় প্রভৃতিকে সক্রিয় করে তোলে: প্রসবকালে জরায়ুর পেশিকে সংকুচিত করে সন্তান প্রসবে সহায়তা করে। তাই জ্যোতির শারীরিক অবস্থার জন্য পিটুইটারী গ্রন্থি। দায়ী তা সহজেই বলা যায়।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ রহমান সাহেব এবং জ্যোতির সমস্যার জন্য একই গ্রন্থি দায়ী…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: রহমান সাহেবের সম্প্রতি ডায়াবেটিস ধরা পড়েছে। অপরদিকে তার খালাতো বোন জ্যোতির সন্তান প্রসবকালে জটিলতার সৃষ্টি হয়েছে। ডাক্তার বলেছেন একটি বিশেষ হরমোনের অভাবে এমনটি হয়েছে।উত্তর
উত্তর
উত্তর

উত্তর
