জাফরের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত আবেগীয় শারীরিক প্রকাশসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: সাইফের মধ্যে আবেগকালীন শারীরিক পরিবর্তনের বহিঃপ্রকাশ ঘটেছে। এই ধরনের আরও দুটি বহিঃপ্রকাশ হলো রক্তের চাপ এবং ত্বকের রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি। সাইফকে তার বাড়ির সামনে ছুড়িকাঘাত করা হয়েছে, তাই সে বাড়িতে পৌছালেই হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পায় যা হৃৎপিণ্ডের ক্রিয়াকে নির্দেশ করে। আবেগের সময় হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। এছাড়া আবেগের সময় রক্তের চাপের পরিবর্তন লক্ষ করা যায়। যেমন- লজ্জায় ফর্সা লোকের মুখমণ্ডল লাল হয়ে যায়, আবার ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। রক্তবাহী নালীর সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহ এবং রক্ত ত্বক থেকে নিম্নাভিমুখী হওয়ার জন্য এমনটা ঘটে। আবার, আবেগ সৃষ্টির সময় ত্বকের ভেতর রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি বৃদ্ধি পায়। হাতের তালুতে বা আঙ্গুলের অগ্রভাগে তড়িৎ সঞ্চালক লাগিয়ে রাসায়নিক তড়িৎপ্রবাহ পরিমাপ করা যায় এবং আবেগ সম্পর্কে অনুমান করা যায়। তাই বলা যায়, আবেগকালীন শারীরিক প্রকাশ হিসেবে হৃদপিণ্ডের ক্রিয়া, রক্তের চাপ, ত্বকের রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
জাফরের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত আবেগীয় শারীরিক প্রকাশসমূহ ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
