রহিম ও করিমের ক্ষেত্র প্রভাব বিস্তারকারী গ্রন্থি একই না ভিন্ন? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: রহিম ও করিমের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী গ্রন্থি একই যা পিটুইটারি গ্রন্থিকে নির্দেশ করে। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে পিটুইটারি গ্রন্থির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ গ্রন্থির সম্মুখ অংশ থেকে নিঃসৃত একটি হরমোন হলো সোমাটোট্রপিক হরমোন বা শরীরবর্ধক হরমোন। এই হরমোন শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। এই হরমোন যদি প্রয়োজনের অতিরিক্ত ক্ষরিত হয় তাহলে শরীরের অতিরিক্ত বৃদ্ধি ঘটে। আবার এ হরমোনের ক্ষরণ কম হলে দেহ খর্বাকৃতির হয়। এ ধরনের ব্যক্তিকে পিটুইটারি বামন বলা হয়। উদ্দীপকে দেখা যায় রহিম উচ্চতায় ছোট-খাটো হওয়ায় মানসিকভাবে হীনম্মন্যতায় ভোগে। সুতরাং রহিমের এ সমস্যাটি শরীরবর্ধক হরমোনের কম ক্ষরণের ফলে তৈরি হয়েছে। পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে নিঃসৃত একটি হরমোন হলো এন্টিডিউরেটিক হরমোন। এ হরমোন শরীরের তরল পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এ হরমোন কম নিঃসৃত হলে শরীরে পানির অভাব দেখা দেয় এবং শর্করাহীন বহুমুত্র রোগ দেখা দেয়। উদ্দীপকের করিমের একটি গ্রন্থির হরমোন যথেষ্ট পরিমাণ নিঃসৃত না হওয়ায় বহুমুত্র রোগ হয়েছে। সুতরাং বলা যায়, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত এন্টিডিউরেটিক হরমোনের প্রভাবে নিয়াজের বহুমুত্র রোগ হয়েছে। পরিশেষে বলা যায়, সোমাটোট্রপিক হরমোন ও এন্টিডিউরেটিক হরমোন উভয়ই পিটুইটারী গ্রন্থি থেকে নিঃসৃত। সুতরাং বলা যায়, রহিম ও করিমের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী গ্রন্থি একই।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
রহিম ও করিমের ক্ষেত্র প্রভাব বিস্তারকারী গ্রন্থি একই না ভিন্ন? যুক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
