দৃশ্যকল্প-২ এ রহিমা গর্ভজাত সন্তানের কোন পরিবেশ নিয়ে চিন্তিত ? সে রকম পরিবেশের প্রভাবকারী ৫টি উপাদান বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রহিমা গর্ভজাত সন্তানের জন্ম-পূর্ববর্তী পরিবেশ নিয়ে চিন্তিত। মানুষের জীবন শুরু হয় মায়ের জরায়ুতে নিষিক্ত ডিম্বাণু থেকে। এই ভ্রূণ মাতৃগর্ভে বেড়ে ওঠে এবং প্রায় ৪০ সপ্তাহ বা ২৮০ দিন পর শিশু ভূমিষ্ঠ হয়। মাতৃগর্ভে ভূণাবস্থায় যে যে উপাদান সমূহ তার ওপর প্রভাব বিস্তার করে সেগুলোকে জন্ম-পূর্ববর্তী পরিবেশ বলে। এই পরিবেশ শিশুর শারীরিক ও মানসিক গঠনের মূল ভিত্তি হিসেবে কাজ, করে। জন্ম-পূর্ববর্তী পরিবেশের প্রভাবকারী ৫টি উপাদান হলো- ১. মায়ের পুষ্টি: গর্ভস্থ শিশুর শারীরিক ও মস্তিষ্কের গঠনের জন্য মায়ের পর্যাপ্ত সুষম খাবার ও পুষ্টি প্রয়োজন। পুষ্টির অভাবে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়। ২. রাসায়নিক পদার্থ ও তেজস্ক্রিয়তা: উদ্দীপকের রহিমার মতো যারা রাসায়নিক কারখানায় কাজ করেন বা এক্স-রে তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসেন, তাদের সন্তানের অঙ্গহানি বা স্নায়বিক সমস্যা হতে পারে। ৩. মায়ের বয়স: গর্ভধারণের সময় মায়ের বয়স খুব কম ( ৩৫) হলে শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি বেড়ে যায়। ৪. সংক্রামক রোগ: গর্ভাবস্থায় মা যদি রুবেলা, এইডস বা অন্য কোনো যাদ রুবেলা, জটিল রোগে আক্রান্ত হন, তবে তা সরাসরি ভ্রূণের ক্ষতি করে। ৫. মায়ের আবেগীয় অবস্থা: মায়ের দীর্ঘস্থায়ী মানসিক চাপ, ভয় বা দুশ্চিন্তা শিশুর স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এবং শিশুর আচরণগত সমস্যাগত সমস্যা তৈরি করতে পারে। উদ্দীপকের রহিমা ৬ মাসের গর্ভবতী এবং তিনি একটি কসমেটিকস উৎপাদনকরী কারখানায় কাজ করেন। কসমেটিকস কারখানায় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ ও বিষাক্ত বাষ্প গর্ভজাত সন্তানের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার কারণে সন্তানের মধ্যে জন্মগত ত্রুটি বা শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। এই প্রতিকূল পরিবেশের কারণেই রহিমা তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ রহিমা গর্ভজাত সন্তানের কোন পরিবেশ নিয়ে চিন্তিত ? সে র…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: ৬ মাসের গর্ভবর্তী রহিমা কসমেটিকস্ উৎপাদনকারী কারখানায় কাজ করেন। সে তার গর্ভজাত সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত।উত্তর
উত্তর
উত্তর
উত্তর