শেয়ারFacebookWhatsApp

সেন্টুর জীবনে পরিবেশের প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের আলোচনা থেকে বুঝা যায় মন্টু ও সেন্টু অভিন্ন যমজ সন্তান। তাদের জন্ম একটি দরিদ্র পরিবারে। পরবর্তীতে মন্টুকে প্রফেসর দত্তক হিসেবে নিয়ে উন্নত পরিবেশে বসবাস করতে থাকেন। কিন্তু সেন্টু তার পূর্বতন দরিদ্র পরিবেশেই বড় হতে থাকেন। সেন্টুর জীবনে পরিবেশের প্রভাব আলোচনা করা হলো- মানব আচরণ নিয়ন্ত্রণে বংশগতি না-কি পরিবেশ মুখ্য ভূমিকা পালন করে এ বিতর্ক বহুদিনের পুরাতন। এ বিষয়ে গবেষকদের কেহ কেহ বংশগতির প্রাধান্যের কথা উল্লেখ করেছেন। আবার কেহ কেহ পরিবেশের ভূমিকা মুখ্য বলে বর্ণনা করেছেন। সেন্টু ও মন্টু যেহেতু অভিন্ন যমজ সন্তান সেহেতু পর্যবেক্ষণে দেখা যায় অভিন্ন যমজ সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্যের দিক থেকে হুবহু মিল থাকে। তবে তাদের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হলে তার কারণ হিসেবে পরিবেশকেই দায়ী করা হয়। সুতরাং সেন্টু ও মন্টুর মধ্যে বংশগত বৈশিষ্ট্যের মিল থাকলেও পরিবেশগত ভিন্নতার কারণেই সেন্টু আজ মন্টুর তুলনায় নিম্ন অবস্থানেই রয়েছে। সেন্টু ও মন্টুর ঘটনাটি মার্কিন মনোবিজ্ঞানী নিউম্যান, ফ্রিম্যান ও হলজিঙ্গার (১৯৩৭)-এর পরীক্ষণের সাথে মিলে যায়। কারণ সেন্টু ও মন্টু ভিন্ন পরিবেশে বড় হলেও তাদের IQ একই ছিল। তবে মন্টু উন্নত পরিবেশে থাকার কারণে লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়েছেন। কিন্তু সেন্টু দরিদ্র। পরিবেশে বাস করার কারণে লেখাপড়া করতে পারেনি। যার ফলে সেন্টু ভালো চাকরি পায়নি। শুধু তাই নয় দরিদ্র পরিবেশে বসবাসের কারণে মন্টুর মতো জীবনযাপন থেকেও সে বঞ্চিত। পরিশেষে বলা যায় যে, মন্টুর তুলনায় সেন্টুর অনুন্নত জীবনযাপনের ক্ষেত্রে পরিবেশের প্রভাবই মুখ্য ভূমিকা পালন করছে।

HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল

সেন্টুর জীবনে পরিবেশের প্রভাব ব্যাখ্যা কর।

উদ্দীপক

মন্টু ও সেন্টু অভিন্ন যমজ সন্তান। কোনো এক দরিদ্র পরিবারে তাদের বাস। কোনো এক প্রফেসর মন্টুকে দত্তক হিসেবে নিয়ে আসেন তাদের পরিবারে। ছেলে হিসেবে তারা তাকে আদরযত্ন দিয়ে লালন-পালন করেন। মন্টু পরবর্তীতে একটি ভালো চাকরি পেল। ঐ সময় মন্টু ও সেন্টুর বুদ্ধ্যঙ্ক (IQ) প্রায় একইরকম পাওয়া গেল।

উত্তর

বংশগতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার আকার-আকৃতি, চেহারা, বর্ণ ইত্যাদি তার বংশধরগণের মধ্যে সঞ্চালিত করে। সাদা বা কালো, লম্বা বা খাটো, চঞ্চল বা শান্ত প্রভৃতি ব্যক্তিগত বৈশিষ্ট্য বংশগতির সূত্রে অর্জিত প্রবণতারই ফলশ্রুতি।

উত্তর

গর্ভজাত সন্তানের লিঙ্গ নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোন ধরনের শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে তার উপর নির্ভর করছে সন্তান ছেলে না মেয়ে হবে। পরিপক্ক ডিম্বাণুতে থাকে ২২টি সমরূপী ক্রোমোসোম এবং একটি X ক্রোমোসোম। অপরপক্ষে, শুক্রাণুতে থাকে ২২টি সমরূপী এবং একটি X অথবা একটি Y ক্রোমোসোম। সমরূপী ক্রোমোসোমকে অযৌন ক্রোমোসোম এবং X ও Y কে সেক্স ক্রোমোসোম বলা হয়। এ X এবং Y যৌন ক্রোমোসোমগুলোই শিশুর লিঙ্গ নির্ধারণ করে। X ক্রোমোসোম বহনকারী ডিম্বাণু যদি Y ক্রোমোসোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে শিশুটি ছেলে (XY) হবে। আর যদি ডিম্বাণু X ক্রোমোসোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তবে শিশুটি মেয়ে (XX) হবে।

উত্তর

উদ্দীপকের আলোচনা থেকে বুঝা যায় মন্টু ও সেন্টু অভিন্ন যমজ সন্তান। তাদের জন্ম একটি দরিদ্র পরিবারে। পরবর্তীতে মন্টুকে প্রফেসর দত্তক হিসেবে নিয়ে উন্নত পরিবেশে বসবাস করতে থাকেন। কিন্তু সেন্টু তার পূর্বতন দরিদ্র পরিবেশেই বড় হতে থাকেন। সেন্টুর জীবনে পরিবেশের প্রভাব আলোচনা করা হলো- মানব আচরণ নিয়ন্ত্রণে বংশগতি না-কি পরিবেশ মুখ্য ভূমিকা পালন করে এ বিতর্ক বহুদিনের পুরাতন। এ বিষয়ে গবেষকদের কেহ কেহ বংশগতির প্রাধান্যের কথা উল্লেখ করেছেন। আবার কেহ কেহ পরিবেশের ভূমিকা মুখ্য বলে বর্ণনা করেছেন। সেন্টু ও মন্টু যেহেতু অভিন্ন যমজ সন্তান সেহেতু পর্যবেক্ষণে দেখা যায় অভিন্ন যমজ সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্যের দিক থেকে হুবহু মিল থাকে। তবে তাদের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হলে তার কারণ হিসেবে পরিবেশকেই দায়ী করা হয়। সুতরাং সেন্টু ও মন্টুর মধ্যে বংশগত বৈশিষ্ট্যের মিল থাকলেও পরিবেশগত ভিন্নতার কারণেই সেন্টু আজ মন্টুর তুলনায় নিম্ন অবস্থানেই রয়েছে। সেন্টু ও মন্টুর ঘটনাটি মার্কিন মনোবিজ্ঞানী নিউম্যান, ফ্রিম্যান ও হলজিঙ্গার (১৯৩৭)-এর পরীক্ষণের সাথে মিলে যায়। কারণ সেন্টু ও মন্টু ভিন্ন পরিবেশে বড় হলেও তাদের IQ একই ছিল। তবে মন্টু উন্নত পরিবেশে থাকার কারণে লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়েছেন। কিন্তু সেন্টু দরিদ্র। পরিবেশে বাস করার কারণে লেখাপড়া করতে পারেনি। যার ফলে সেন্টু ভালো চাকরি পায়নি। শুধু তাই নয় দরিদ্র পরিবেশে বসবাসের কারণে মন্টুর মতো জীবনযাপন থেকেও সে বঞ্চিত। পরিশেষে বলা যায় যে, মন্টুর তুলনায় সেন্টুর অনুন্নত জীবনযাপনের ক্ষেত্রে পরিবেশের প্রভাবই মুখ্য ভূমিকা পালন করছে।

উত্তর

মন্টু ও সেন্টু যমজ সন্তান। বংশগতির প্রভাবে তদের IQ একই ছিল। কিন্তু দুটি পৃথক পরিবেশে দু'জন বড় হওয়ার কারণে মন্টু চাকরি পেয়েছে। এক্ষেত্রে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। মন্টু ও সেন্টুর ব্যাপারে বংশগতি ও পরিবেশ উভয়েরই ভূমিকা ছিল। নিচে বিভিন্ন গবেষণালব্ধ ফলাফলের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দেওয়া হলো- ১ . যমজ সন্তান পর্যবেক্ষণ: মার্কিন মনোবিজ্ঞানী নিউম্যান, ফ্রিম্যান এবং হলজিঙ্গার পরিবেশের প্রভাব নিরূপণের জন্য ১৯ জোড়া অভিন্ন যমজকে পরীক্ষা করেন। এদের মধ্যে একজোড়া অভিন্ন। যমজ সন্তান, রিচার্ড এবং রেমন্ড বিশেষ খ্যাতি লাভ করেন। রিচার্ডকে এক মাস বয়সে এক দরিদ্র ট্রাক ড্রাইভার পালক পুত্ররূপে গ্রহণ করেন। অন্যদিকে ২৩ মাস বয়সী রেমন্ডকে এক ধনী চিকিৎসক পালক পুত্ররূপে গ্রহণ করেন। ১০ বছর বয়সকালীন সময়ে গবেষকত্রয় রিচার্ড এবং রেমন্ডকে পরীক্ষা করে দেখতে পান যে, সম্পূর্ণ ভিন্ন পরিবেশে লালিতপালিত হলেও তারা প্রায় একই ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্জন করেছে। একইভাবে নিউম্যান, ফ্রিম্যান এবং হলজিঙ্গার বাকি ১৮ জোড়া অভিন্ন যমজকে পরীক্ষা করেন। তাঁরা তাঁদের গবেষণায় দুটি বিষয় লক্ষ করেন: ক. পরিবেশের ভিন্নতা থাকলেও অভিন্ন যমজদের ক্ষেত্রে তা তাদের বুদ্ধ্যাঙ্কের উপর বেশি প্রভাব বিস্তার করে না। খ. পরিবেশের এ ভিন্নতা অভিন্ন যমজদের ব্যক্তিত্বের সংরক্ষণের উপর বেশ কিছুটা প্রভাব বিস্তার করে। ২. পালিত সন্তান পর্যবেক্ষণ: ব্যক্তিত্বের বিভিন্ন গুণাবলির উপর বংশগতির ও পরিবেশের প্রভার জানার জন্য মনোবিজ্ঞানী বার্কস পালিত সন্তানদের নিয়ে গবেষণা করে। বার্কস দেখলেন, পালিত সন্তানদের বুদ্ধির (IQ) সঙ্গে পালক পিতাদের বুদ্ধির চেয়ে তাদের নিজেদের আসল পিতাদের বুদ্ধির সামঞ্জস্য বেশি। সুতরাং দেখা যাচ্ছে বুদ্ধি নির্ভর করে বেশির ভাগ বংশগতির উপরেই। আবার স্কোডাক (১৯৫০) এর গবেষণা থেকে অন্যরূপ তথ্য পাওয়া গেছে। সুতরাং দেখা যাচ্ছে একই পরিবেশে পালিত হওয়ার জন্যই ছেলেমেয়েদের বুদ্ধিও একই রকম হয়ে থাকে। তবে Kamin (1973) বলেছেন, প্রকৃত সন্তান ও পালিত সন্তানদের একই বাড়িতে লালন করা হলে পিতার বুদ্ধির সঙ্গে আসল সন্তানদের বুদ্ধির মিল কিছুটা বেশি পাওয়া যায়। তবে এটা খুব বেশি নয়। বরং পরিবেশের সাদৃশ্যই এর জন্য বেশি দায়ী।
HSCPsychology 1st PaperChapter 2 : আচরন ও আচরণের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বান্দরবানে এক উপজাতি দরিদ্র পরিবারে ডালিয়া ও জন নামে যমজ ভাই-বোন জন্ম নেয়। দু' ভাই বোনের চোখের রং মায়ের মতো। অর্থাভাবে ও ভবিষ্যৎ জীবনের উন্নতির চিন্তা করে বাবা-মা জনকে ৫ বছর বয়সে ঢাকার এক শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের নিকট দত্তক দেয়। ২০ বছর বয়সে জনকে বান্দরবানে পরিবারের নিকট বেড়াতে নিয়ে গেলে প্রকৃত বাবা-মা ভাই-বোনের চাল-চলন, কথা-বার্তা ও আচরণে বেশি পার্থক্য দেখতে পান।
ক
আচরণ কী?
খ
মায়ের অসুস্থতা কীভাবে গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে?
গ
জন কোন ধরনের যজম? ব্যাখ্যা কর।
ঘ
ডালিয়া ও জনের ক্ষেত্রে কোন উপাদানের প্রভাব অধিক? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মায়ের অসুস্থতা কীভাবে গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে?

মায়ের অসুস্থতা কীভাবে গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আচরণ কী?

আচরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সিমি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী ছিল। পাড়ার বখাটে যুবকদের। অত্যাচার সইতে না পেরে গত ২৩ ডিসেম্বর ২০০১ সিমি আত্মহত্যা করে।। মতিঝিল টিএ্যান্ডটি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাস করার পর সিমি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হয়। প্রতিদিন সে খিলগাঁও থেকে নারায়ণগঞ্জ যাতায়াত করতো। চারুকলার খরচ চালানোর জন্য সিমি এবি ফ্যাশান মেকার নামে একটি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে কাজ করতো। এছাড়া সহপাঠীসহ বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে আলপনা ও অন্যান্য সাজ-সজ্জার কাজ করতো। এসব কাজের সময় সিমির মাঝেমধ্যে বাড়ি ফিরতে রাত হতো। এ নিয়ে স্থানীয় মাস্তান মোফাজ্জল, দোয়েল, খলিলসহ কয়েকজন। তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। নানা ধরনের অম্লীল কথা শোনাত।
ক
নৈতিক বিকাশ কী?
খ
শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?
গ
সিমির জীবনে যে ঘটনাটি ঘটেছে তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? তা ব্যাখ্যা কর।
ঘ
সিমির জীবনের ঘটনাটি প্রতিরোধের জন্য দেশের সকল মানুষের কী করণীয়? তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?

শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নৈতিক বিকাশ কী?

নৈতিক বিকাশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মন্টু ও সেন্টু অভিন্ন যমজ সন্তান। কোনো এক দরিদ্র পরিবারে তাদের বাস। কোনো এক প্রফেসর মন্টুকে দত্তক হিসেবে নিয়ে আসেন তাদের পরিবারে। ছেলে হিসেবে তারা তাকে আদরযত্ন দিয়ে লালন-পালন করেন। মন্টু পরবর্তীতে একটি ভালো চাকরি পেল। ঐ সময় মন্টু ও সেন্টুর বুদ্ধ্যঙ্ক (IQ) প্রায় একইরকম পাওয়া গেল।
ক
বংশগতি কী
খ
লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়?
গ
সেন্টুর জীবনে পরিবেশের প্রভাব ব্যাখ্যা কর।
ঘ
মন্টু ও সেন্টুর ব্যাপারে বংশগতি ও পরিবেশের যে প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়?

লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বংশগতি কী

বংশগতি কী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফজলু ও সাবিহা ভালবাসাবাসি করে বিয়ে করেছে। সাবিহার ধূসর বর্ণ চোখ এবং কালো চুল ফজলুকে মোহিত করেছে। তাদের যজম সন্তান হলো- একটি ছেলে ও একটি মেয়ে। সন্তানের চোখ মায়ের। মতো ধূসর এবং চুল খুবই কালো। বাবা ছেলেকে নিয়ে বিলেত গেলেন। ১৫ বৎসর পর আবার বাসায় ফিরে এলেন। দেখা গেল, দুই ভাই-বোনের কথাবার্তা ও কাজেকর্মে পার্থক্য পরিলক্ষিত হলো।
ক
বুদ্ধিবৃত্তিক বিকাশ কী?
খ
শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?
গ
ফজলু ও সাবিহা দম্পতির সন্তান ভিন্ন যমজ না অভিন্ন যমজ-ব্যাখ্যা কর।
ঘ
যমজ সন্তানদের আচরণের ভিন্নতার মূলে কোন কারণটির প্রভাব বেশি? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।