"দুর্নীতি একটি দেশের উন্নয়নের অন্তরায়"- ব্যাখ্যা করো।
উত্তর: দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর সামাজিক ব্যাধিগুলোর অন্যতম। দুর্নীতি একটি দেশের উন্নয়নের অন্তরায়। দুর্নীতির ফলে জীবনযাত্রার ব্যয় বাড়ে, উন্নয়ন ব্যাহত হয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয় বাড়ে। ফলে জনগণ শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। দুর্নীতির অবাধ বিস্তারে মানব উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং দেশের সাধারণ জনগণ দুর্নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত দেশে সরকারের সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারক পদ্ধতিতে জনগণের স্বার্থ রক্ষিত হয় না। ফলে সরকার ও রাষ্ট্রের ওপর জনগণের আস্থা নষ্ট হয় এবং জাতি ক্রমান্বয়ে দিক-নির্দেশনাহীন হয়ে পড়ে এবং নিরাপত্তাহীন বোধ করে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
"দুর্নীতি একটি দেশের উন্নয়নের অন্তরায়"- ব্যাখ্যা করো।
উত্তর