দৃশ্যকল্প-১ এ প্রদত্ত যমজ সন্তানের শ্রেণিবিভাগ বর্ণনা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রদত্ত যমজ সন্তানের শ্রেণিবিভাগগুলো হলো অভিন্ন যমজ, ভিন্ন যজম এবং সংযুক্ত যজম। যমন সন্তান বলতে একই গর্ভে একসাথে জন্ম নেওয়া দুই বা ততোধিক সন্তানকে বোঝায়। নিষিক্ত ডিম্বাণুর বিভাজন প্রক্রিয়া এবং ডিম্বাণুর সংখ্যার ওপর ভিত্তি করে যমজ সন্তানদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। বংশগতি ও পরিবেশের প্রভাব পর্যলোচনায় এই শ্রেণিবিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকের ডায়াগ্রামে 'A [গণিত] দ্বারা অভিন্ন যমজ (Identical twins) বোঝানো হয়েছে, যারা একটি মাত্র নিষিক্ত ডিম্বাণু সমান দুই ভাগে বিভক্ত হয়ে জন্ম নেয়। এদের লিঙ্গ ও বৈশিষ্ট্য হুবহু এক হয়। 'B [গণিত] দ্বারা সংযুক্ত যমজ (Fraternal twins) বোঝানো হয়েছে, যারা দুটি আলাদা ডিম্বাণু ও দুটি আলাদা শুক্রাণুর মিলনে জন্ম নেয়। এদের লিঙ্গ ও বৈশিষ্ট্য এক হতে পারে আবার না হতে পারে। 'C [গণিত] দ্বারা সংযুক্ত যমজ (Siamese twins) বোঝানো হয়েছে, যেখানে একটি নিষিক্ত ডিম্বাণু বিভাজিত হওয়ার সময় পুরোপুরি আলাদা হতে পারে না, ফলে শরীরের কোনো অংশে জোড়া লাগানো অবস্থায় শিশু ভূমিষ্ঠ হয়। এই তিন ধরনের যমজ সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে বংশগতি ও পরিবেশ ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রদত্ত যমজ সন্তানের শ্রেণিবিভাগ বর্ণনা করো।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: ৬ মাসের গর্ভবর্তী রহিমা কসমেটিকস্ উৎপাদনকারী কারখানায় কাজ করেন। সে তার গর্ভজাত সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত।উত্তর
উত্তর
উত্তর
উত্তর